বাঙলা প্রতিদিন ডেস্ক : মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন এর নেতৃত্বে সোমবার (১৬ ডিসেম্বর) ফরিদপুর শহীদ স্মৃতি ফলক চত্বরে
পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদের প্রতি
গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা
কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাউবির পক্ষ্যে আঞ্চলিক পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন এর নেতৃতে ১৬ ডিসেম্বর ২০২৪ শ্রদ্ধানিবেদেন করছেন ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ভোরে আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে বাউবির ফরিদপুর
আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলন
করা হয় ।



































