300X70
শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বসন্ত ও ভালোবাসা দিবসের রঙে বইমেলাও রঙিন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : পহেলা ফাগুন ও ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে অমর একুশে বইমেলায়ও। সাপ্তাহিক ছুটির দিনে পাঠক-ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভালোবাসা দিবসে এ যেন বইয়ের সাথে পাঠকের প্রেমময় সাক্ষাৎ। তাইতো ফাগুনের ছোঁয়া মাখিয়ে হলুদ, বাসন্তী রঙের শাড়ি বা পাঞ্জাবি পড়ে মেলায় এসেছেন পাঠক ও দর্শনার্থীরা। বসন্ত ও ভালোবাসা দিবসের রঙে বইমেলাও রঙিন হয়েছে।
শুক্রবার বিকাল থেকে বইমেলা প্রাঙ্গণ, খাবারের দোকানগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। সাধারণের চেয়ে বেশি উপস্থিতি দেখা গেছে মেলার বিভিন্ন অংশে। খাবারের দোকানগুলোতেও অন্যান্য ছুটির দিনের চাইতে জনসমাগম একটু বেশি।
সরেজমিনে দেখা যায়, মেলার প্রবেশমুখ থেকে মেলা প্রাঙ্গনজুড়ে বইপ্রেমীদের ভিড়। স্টলগুলোর সামনে লেখক-পাঠকের সরব উপস্থিতি। বিশেষ করে জনপ্রিয় প্যাভিলিয়নগুলোতে ছিল পাঠকদের বাড়তি চাপ।
বাংলাপ্রকাশের দুজানা ইসলাম বলেন, বিক্রি ভালো হচ্ছে। বসন্ত উপলক্ষে আজ পাঠক-ক্রেতার চাপ অনেক বেশি। বিক্রিও অন্যান্য দিনের চেয়ে ভালো। ইসলামিক বইয়ের মধ্যে নবীজির জীবনীসহ অন্যান্য ইতিহাসভিত্তিক বইগুলো ভালো বিক্রি হয়েছে।
আদর্শ প্রকাশনীর ফারদিন বলেন, আজ বিক্রি বেশ ভালো। মেলা আজ খুব ভালো লাগছে। ক্রেতারা সেজেগুজে আসছেন। বই কেনার পাশাপাশি ছবি তুলছেন। আজ বেশ ভালো বিক্রি হয়েছে। শুক্রবারের ভিড়ের সাথে বসন্তের নতুন রূপ পাঠক-ক্রেতাদের আকর্ষণ বাড়িয়েছে। শব্দশৈলী প্রকাশনীর সোহাগ রানা বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ বিক্রি প্রায় দ্বিগুণ। আমাদের কয়েকটি নতুন আসা বই ভালো বিক্রি হয়েছে।
গাজীপুর থেকে বন্ধুদের সাথে এসেছেন তারেক। তিনি বলেন, ভালোবাসা দিবসে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলাম। পথিমধ্যে সবাই মিলে সিদ্ধান্ত নেই এখানে আসার। এসে খুব ভালো লাগছে তবে অনেক ভিড়।
মেলায় বসন্তের প্রভাব নিয়ে তিনি বলেন, আমি ভাবতে পারিনি এত ভিড় হবে। এখন দেখছি শাড়ি, পাঞ্জাবি পরে দর্শনার্থীরা মেলায় আসছেন। বসন্ত ও ভালোবাসা দিবসের রঙে আজ বইমেলাও রঙিন হয়েছে।
মেলায় ঘুরতে এসেছেন ইশরাত নীলা। তিনি বলেন, বইমেলায় ভালোবাসা দিবসের ছোঁয়া স্পষ্ট। তবে আমি এসেছি মেলা দেখতে ও বই কিনতে। জুলাই নিয়ে একটা কবিতার বই কিনেছি।
লেখক কিঙ্কর আহসান বলেন, এবার আমার দুটো বই এসেছে। একটা ভ্রমণকাহিনীর, আরেকটি কবিতার। ভ্রমণকাহিনী এবং কবিতার বই আমি প্রথমবারের মতো লিখেছি। এর আগে আমার কয়েকটি উপন্যাস বেরিয়েছে। গল্পের বইও আছে। তিনি আরও বলেন, আজকে বইপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখে ভালোই লাগছে। ২০-২১ তারিখের দিকে গিয়ে মেলা আরও জমে উঠবে। পাঠকদের যে একটা জমজমাট ব্যাপার দেখার জন্য অপেক্ষা করছি।
মূলমঞ্চ :
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আহমদ ছফার আগ্রহী যুবকেরা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন তাহমিদাল জামি। আলোচনায় অংশগ্রহণ করেন নূরুল আনোয়ার ও সাজ্জাদ শরিফ এবং সভাপতিত্ব করেন সলিমুল্লাহ খান।
প্রাবন্ধিক বলেন, আহমদ ছফা ছিলেন একই সঙ্গে চিন্তা ও কর্মের কর্তা। তার আগ্রহ ও কৌতূহল ছিল জ্ঞানগত, রাজনৈতিক ও বহুবিধ। ছফা রাজনৈতিক আকাঙ্খা বা রাজনৈতিক বাসনার লগ্নি ও বিলগ্নিকে ইতিহাসের ঘটনাপ্রবাহের নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন। সমাজের এক বা একাধিক শ্রেণি কীভাবে বিশেষ রাজনৈতিক সংগঠনে নিজের বাসনাকে স্থাপন বা লগ্নি করে, সে বিষয়টি ছফার চিন্তায় বারবার এসেছে। আবেগকে ছফা সমাজ রূপান্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে শনাক্ত করেছেন। এই আবেগ মানবিক ও সংস্কারকামী এবং একই সঙ্গে গণতান্ত্রিক মেজাজের।
আলোচকরা বলেন, আহমদ ছফার জীবন ও সাহিত্যকে আলাদা করে দেখার উপায় নেই। স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে তরুণদের মধ্যে যে রাজনৈতিক ও সামাজিক আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল, তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। লেখালেখির মধ্য দিয়ে তিনি সমাজের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। দেশের কোথাও আঘাত এলে অত্যন্ত সংবেদনশীল মনের অধিকারী আহমদ ছফা নিজের অন্তরে সে আঘাত অনুভব করতেন এবং প্রতিক্রিয়া দেখাতেন।
সভাপতির বক্তব্যে সলিমুল্লাহ খান বলেন, আহমদ ছফা অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করেছেন। তিনি ছিলেন সৎ, সাহসী একজন মানুষ। তিনি নিজে যেমন লেখালেখি করেছেন, তেমনি অনেক লেখকও তৈরি করেছেন। এদিন বইমেলায় ৯৫টি কবিতার বই এবং ৩৪টি উপন্যাসসহ সর্বমোট ২৫০টি নতুন বই এসেছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ 

ট্রাফিক পুলিশ সদস্যদের পাশে ছাত্রদল

স্বাস্থ্যের দিকে নজর রাখতে নিয়মিত ঘুমের হিসাব রাখুন!

চমক দেখাতে ড. ইউনূসের ২০-২৫ জনের বহর নিয়ে জাতিসংঘে যাবে বাংলাদেশ

নওগাঁয় তিনটি উপজেলায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

ঠাকুরগাঁও সীমান্তে ১৫০ গজ ভেতরেই চৌকি বসাল ভারত

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান লুৎফর রেজা খোকন পার্টির সকল পদ-পদবী থেকে বহিষ্কার

বেড়েছে ডালের দাম, নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছেই না

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন কাউন্সিলর মামুন মন্ডল

সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট চান নারী নেত্রীরা