300X70
মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইন্টারনেটে আপত্তিকর কন্টেন্টের নিশানায় নারী রাজনীতিকরা : বাংলাফ্যাক্ট

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৪, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট শনাক্ত করেছে যে ইন্টারনেটে আপত্তিকর কন্টেন্টের নিশানায় নারী রাজনীতিকরা।সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে আপত্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো এখন নিয়মিত এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব কন্টেন্টের প্রধান টার্গেট হয়ে উঠেছেন সরকারে থাকা ও রাজনীতিতে সক্রিয় নারীরা। ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউব ও টিকটকের মতো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নারী রাজনীতিকদের নামে ভুয়া অ্যাকাউন্ট, নকল সংবাদ, বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করে এসব কনটেন্ট তৈরি করা হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ইউনিট বাংলাফ্যাক্ট এক গবেষণায় দেখেছে, দেশের পাঁচজন উদীয়মান নারী রাজনীতিক, একজন প্রতিষ্ঠিত নারী নেত্রী এবং একজন নারী উপদেষ্টার বিরুদ্ধে ইন্টারনেটে ছড়ানো মোট ২৭টি আপত্তিকর কনটেন্ট পর্যালোচনা করে দেখা গেছে—সবগুলোই ভুয়া। এসব কনটেন্টে তাদেরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও কুরুচিপূর্ণ উপস্থাপনা করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ঘিরে, যার সংখ্যা সাতটি। বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বিরুদ্ধে ছড়ানো হয়েছে ছয়টি কনটেন্ট। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার বিরুদ্ধে রয়েছে পাঁচটি করে কনটেন্ট। অন্যদিকে, উমামা ফাতেমা, তাজনূভা জাবীন ও অর্পিতা শ্যামা দেবকে নিয়েও ছড়ানো হয়েছে ভুয়া তথ্য।

এই ২৭টি কনটেন্টের মধ্যে ১১টি ফটোকার্ড, ১০টি ভিডিও, ৫টি ছবি এবং ১টি অডিও/কলরেকর্ড রয়েছে। এসব কনটেন্টে ব্যবহার করা হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমের লোগো ও ডিজাইন, যেন তা বিশ্বাসযোগ্য মনে হয়। অথচ, যাচাই করে দেখা গেছে, এসব কনটেন্টের একটিও আসল নয় এবং কোনো সংবাদমাধ্যম এগুলো প্রকাশ করেনি।

নুসরাত তাবাসসুমকে নিয়ে তৈরি করা একটি ভিডিও দাবি করে বলা হয়েছিল, ‘সমন্বয়ক নুসরাতের গোপন ভিডিও ফাঁস’। পরে জানা যায়, এটি একটি অ্যাডাল্ট ভিডিও থেকে সংগৃহীত, যেখানে পরবর্তীতে তার মুখমণ্ডল বসিয়ে ভুয়া ভিডিও বানানো হয়। একইভাবে, তার বসে থাকার একটি শান্তিপূর্ণ ছবিকে বিকৃত করে কুরুচিপূর্ণ ভঙ্গিতে উপস্থাপন করা হয়।

রুমিন ফারহানাকে নিয়েও একই ধরনের অপপ্রচার চালানো হয়েছে। শাকিব খানের সঙ্গে ভিডিও ফাঁসের ভুয়া দাবিতে ফটোকার্ড তৈরি হয়, বিয়ের সাজে এডিট করা ছবি ছড়ানো হয়, এমনকি তার নামে ডিপফেইক নাচের ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ঘিরে ছড়ানো হয়েছে কৃত্রিমভাবে তৈরি ভিডিও ও বিকৃত ফটোকার্ড। জাতিসংঘ মহাসচিবকে চুম্বনের দৃশ্য দাবিতে একটি ডিপফেইক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যদিও আসল ভিডিওতে এমন কোনো দৃশ্য নেই। তাছাড়া, কনডম বা সন্তান জন্ম নিয়ে তার নামে করা বিভিন্ন মন্তব্যের ভুয়া ফটোকার্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার পায়।

তাসনিম জারাকে নিয়ে একাধিক ভুয়া ফটোকার্ড ও ভিডিও ছড়ানো হয়েছে। ‘সমাবেশে তাসনিম জারা, আহতরা কাতরাচ্ছে, আমি বিছানায় কাতরাই’—এই ধরনের বানোয়াট শিরোনামসহ তৈরি করা ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেগুলো কোনো মিডিয়া প্রকাশ করেনি।

উমামা ফাতেমাকে নিয়েও জনকণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড এবং সম্পাদিত আপত্তিকর ছবি প্রচার করা হয়েছে। একইসঙ্গে তাজনূভা জাবীনকে জড়িয়ে একটি ভাইরাল কলরেকর্ড ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ওই কলরেকর্ডের নারী তিনি নন, বরং অন্য একজন নারী নিজের নাম প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করেন।

এসব কনটেন্ট ছড়ানোর মূল মাধ্যম হিসেবে উঠে এসেছে কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও এক্স অ্যাকাউন্ট। বিশেষ করে আওয়ামীপন্থি ও বিরোধী রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে কিছু পেজের মাধ্যমে এসব অপপ্রচার সবচেয়ে বেশি ছড়ানো হয়।

বাংলাফ্যাক্ট জানায়, এসব বিভ্রান্তিকর কনটেন্ট প্রযুক্তির অপব্যবহার এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংশ্লিষ্ট নারীরা, যা তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাফ্যাক্টসহ অন্যান্য তথ্য যাচাইকারী সংস্থা এসব বিভ্রান্তিকর কনটেন্ট সরিয়ে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। পাশাপাশি, তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এসব ভুয়া কনটেন্ট তৈরিকারী ও প্রচারকারীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

আগামী ১২ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফটে অংশগ্রহণ করবে পাঁচ দল

তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার দাবি মামা বাড়ির আবদার : কাদের

জিএম কাদের

মহা সম্মানিত রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক : জিএম কাদের

লোহাগড়া ইউপিতে আ’লীগের ৯ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

গণতন্ত্রের অভিযাত্রায় যথাসময়ে নির্বাচন : তথ্যমন্ত্রী

নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদ্গ্রীব তুরস্ক: খসরু

বান্দরবান ও লামা পৌর এলাকায় পানির সমস্যা দ্রুত নিরসন করছে সরকার: মন্ত্রী বীর বাহাদুর

ইসলামী ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোন ও ইস্ট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

আজ কোনো অভিযোগ নাই, অনুযোগও নাই: বিদায়ী পুলিশ প্রধান

ঈদকে সামনে রেখে ব্যস্ত গুরুদাসপুরের কামাররা