300X70
বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে : পার্বত্য উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৬, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী, মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের এগুতে হবে। জুলাই বিপ্লবের এ পরিবর্তন আমাদের নতুনভাবে চলার প্রেরণা যুগিয়েছে।         

আজ ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তাদের সমন্বয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।         

উপদেষ্টা বলেন, বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল জুলাই শহিদদের মনে। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে ২০২৪ সালের এই জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের অগ্রযাত্রায় থেকে যারা শহিদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা সরকারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

          উপদেষ্টা জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারকে উৎখাত করার আন্দোলনে জীবন দানকারী সকল শহিদকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। দেশের মঙ্গলের জন্য যারা জীবনের মায়া ত্যাগ করেছেন ও যারা চির পঙ্গুত্ব বরণ করেছেন দেশবাসী তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বলেন, জুলাই বিপ্লব শুধু স্বৈরাচারি শাসনামলের অবসানই নয়, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা উপহার দিয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এই জুলাই বিপ্লব। আজ আমি উপদেষ্টা হয়েছি এই জুলাই বিপ্লবের শহিদদের বদৌলতেই। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুন্দর বাংলাদেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের জোয়ারের কাজে নিজেদের নিবেদন করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য উপদেষ্টা।

          এ সময় শহিদদের স্মরণে আগামী ২৭ জুলাই পার্বত্য তিন জেলায় ১৫ হাজার বৃক্ষ রোপণ, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল, ক্রিকেট ও হকি টুর্নামেন্ট-সহ নানা ক্রীড়া কর্মসূচি ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক।     অনুষ্ঠান শেষে জুলাই শহিদদের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

          অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, মো. মনিরুল ইসলাম, প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্ম সচিব কংকন চাকমা, অতুল সরকার, মো. মমিনুর রহমান-সহ মন্ত্রণালয় ও এর সংস্থাসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন মোনাশ পাথওয়ে প্রোগ্রাম সম্পন্ন করা ১৭৮ শিক্ষার্থী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়: রিজভী

বঙ্গবন্ধুকে নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন : বিএফইউজে

প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবায় আন্তর্ভুক্তি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জ্বালানি ও টেক্সটাইল খাতে সহযোগিতায় আগ্রহী ফিলিপাইন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা রোমে পৌঁছেছেন

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লালবাগে কাভার্ড ভ্যানচাপায় নর্থ সাউথের শিক্ষার্থী নিহত