300X70
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ময়মনসিংহে ভোটের গাড়ির মনোজ্ঞ পরিবেশনা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৫, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি: তরুণ শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক গান আর এলইডি পর্দায় নির্বাচনী প্রচার ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ময়মনসিংহে ভোটের গাড়ির সফর শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট নিয়ে দেশব্যাপী  প্রচারে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বৃ্হস্পতিবার সকাল আটটায় নগরীর সার্কিট হাউজ মাঠে প্রবেশ করে। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম এ সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের স্বাগত জানান। শব্দযন্ত্র স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোটের গাড়ির পরিবেশনা উপভোগ করতে শীতের সকালেও জনমানুষের পদভারে মুখরিত হয় সার্কিট হাউজ মাঠ।

প্রধান উপদেষ্টার নির্বাচনী ভিডিও বার্তা দিয়ে শুরু হওয়া এ পরিবেশনায় ‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’, ‘সব ক’টা জানালা খুলে দাও না’ -এমন সব দেশের গান আর নির্বাচনী ভিডিও প্রদর্শনী মানুষের মন কেড়ে নেয়।

ভোটের গাড়ির সদস্যরা ক্যারাভানের পাশেই স্থাপন করে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। তরুণ প্রজন্মের দর্শকরা লেখনী বোর্ডে তাঁদের মন্তব্য লেখেন। অনুষ্ঠান শেষে শাহিনুর আলমের তত্ত্বাবধানে ভোটের গাড়িটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করে।

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারি প্রচার কাজে নিয়োজিত জেলা তথ্য অফিস সূত্র জানায়, চলতি সফরসূচি অনুসারে আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর ময়মনসিংহের অন্যান্য উপজেলাগুলো সফর করবে এ ভ্রাম্যমাণ সুপার ক্যারাভান।

এর আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির অযৌক্তিক আচরণের শেষ কোথায়

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েন প্রধান উপদেষ্টা

পলিথিন বিরোধী অভিযানে ৮৮ হাজার টাকা জরিমানা, ৯৩৬ কেজি পলিথিন জব্দ

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ই ফেব্রুয়ারী

ঢালি কনস্ট্রাকশনকে ৪০৮ কোটি টাকা ঋণ দিয়ে বিপাকে শাহজালাল ব্যাংক

বন্যাদুর্গত ১৫০০ পরিবারে পরিবেশমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

সকলের সম্মিলিত প্রয়াসে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

যুগ্ম সচিব এনামুলের অভিযোগে জেসমিনকে তুলে আনে র‌্যাব

আনন্দবাজারে সেতু নির্মাণ কাজের উদ্বোধন

বিএনপি ভুল রাজনীতির কারণে হতাশাগ্রস্ত : এনামুল হক শামীম