300X70
রবিবার , ১৭ মে ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চামড়া শিল্পে ১০-১২ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা রয়েছে: শিল্পমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৭, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: দেশের চামড়া শিল্পে ১০-১২ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা রয়েছে জানিয়ে এই সম্ভাবনাকে ব্যর্থ হতে দেবেন না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, চামড়া খাত ১০-১২ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনাময় একটি খাত। এখানে অর্থ বিনিয়োগ করলে প্রচুর রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৭ মে) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন সংস্থা, গবেষক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ণে টাস্কফোর্সের ৯ম সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, বেজা, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (রেপিড) এবং চামড়া শিল্পের মালিকদের সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের চামড়ার শিল্পে যে সম্ভাবনা ছিল, সেটি গত কয়েক বছরে আমরা অনেকটা নষ্ট করে ফেলেছি। হাজারীবাগে যে ট্যানারি শিল্প কারখানাগুলো ছিল, সেটি কোনো কাঙ্ক্ষিত পরিবেশ ছিল না, এটি সত্য। তবে এখান থেকে সাভারে সরানোর সময় যে প্ল্যান-পরিকল্পনার দরকার ছিল, সেটি সঠিকভাবে নেওয়া হয়নি। যথাযথ পরিকল্পনা না হওয়ায় চামড়া শোধনাগার হাজারীবাগ থেকে সরানোটা ফ্যাংশনাল হয়নি। হাজারীবাগে যে পরিমাণ কারখানা ছিল, সেগুলোর অনেকেই সভারে যায়নি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে আমরা এখন যথাযথ মূল্যায়নও পাচ্ছি না; এর কারণ হলো কমপ্লায়েন্সের অভাব। আরেকটা বিষয় হলো- দেশে যে পরিমাণ চামড়া উৎপাদন হয়, তার মাত্র দশমিক ২৬ পার্সেন্ট মাত্র রপ্তানি হয়। এখানে রপ্তানি আরও অন্তত ২০ গুণ বাড়ানো সম্ভব। বাইরের দেশের একজন বায়ার ইচ্ছে থাকলেও ‘নন কমপ্লায়েন্স’ কোনো পণ্য কিনতে পারেন না। এক্ষেত্রে পরিবেশ রক্ষা করে শোধনাগার করাটা খুবই জরুরি।

মন্ত্রী বলেন, আমাদের যে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটি (সিইটিপি) রয়েছে, এটিকে পুরোপুরি ফ্যাংশনাল করতে হবে। এক্ষেত্রে যেসব টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, সেগুলোকে আমাদের খুঁজে বের করে সমাধান করতে হবে। প্রয়োজনে সিইটিপিকে অধিক কার্যকর করতে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। এখানে শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে। সরকারের পক্ষ থেকে এজন্য যা যা করার দরকার বর্তমান সরকার সবকিছু করতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, চামড়া খাত ১০-১২ বিলিয়ন ডলারের সম্ভাবনাময় একটি খাত। এখানে অর্থ বিনিয়োগ করলে প্রচুর রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। এখানে ১০০ কোটি টাকা বিনিয়োগ করলে কত মানুষের কর্মসংস্থান হবে, সেটি আমাদের বুঝতে হবে। একটি ৩০-৪০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়। অথচ সেই কেন্দ্রে কর্মী খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে এই ট্যানারি শিল্পের জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগ করলে সেখানে অন্তত ৫০০ থেকে ১০০০ লোকের কর্মসংস্থান তৈরি হবে।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, ইউরোপীয় বায়াররা অভিযোগ করেন যে, বাংলাদেশে বনভূমি দখল করে চাড়মা শোধনাগার করা হয়েছে, এজন্য তারা বাংলাদেশ থেকে চামড়া কিনতে চায় না। বাংলাদেশ থেকে এই ম্যাসেজটি ক্লিয়ার করা উচিত। এক্ষেত্রে কারখানার পরিবেশ নিয় সরকারি ছাড়পত্রের ব্যবস্থা করতে হবে। এছাড়া রিসাইকেল সেক্টরে ইনটেনসিভের ব্যবস্থা করার দাবি জানান তারা।

সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, গার্মেন্টস শিল্পের পর এই চাড়মা শিল্প বাংলাদেশের জন্য একটি অধিক সম্ভবনাময় খাত হতে পারে। এক্ষেত্রে আমাদের পরিবেশকে ঠিক রেখেই এগিয়ে চলতে হবে। এত সম্ভবনাময় এই খাতকে, হাত ফসকে বের হয়ে যেতে দেওয়া ঠিক হবে না।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গরমে বড় স্পেসের রেফ্রিজারেটরের গুরুত্ব

নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণী বাধ্যতামূলক: দুদক

নান্দাইলে বিট পুলিশিং সমাবেশে এমপি তুহিন

সাউথইস্ট ব্যাংক আয়োজিত আইএসও ২০০২২ ট্রানজিশন এবং সুইফট নিরাপত্তা বিষয়ক কর্মশালা

বোনকে নিয়ে বনানী কবরস্থানে স্বজনদের কবর জিয়ারতে শেখ হাসিনা

নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না অভিযোগ জিএম কাদেরের

নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না অভিযোগ জিএম কাদেরের

আশুলিয়া ও গাইবান্ধা থেকে আন্তঃজেলা বাস ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

র‌্যানকন ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস লিমিটেডের সাথে এলিজি হোল্ডিংস লিমিটেডের চুক্তি

মাদক মামলা চূড়ান্তভাবে স্থগিত চেয়ে হাইকোর্টে পরীমণির আবেদন

খাওয়া ছাড়াও যেসব কাজে লাগে ডিম