বাঙলা প্রতিদিন প্রতিবেদক : ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
বৈঠকে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।



































