300X70
সোমবার , ১ ফেব্রুয়ারি ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করছে : পরিবেশ ও বন মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রত্যেকটি শিশুকে সৎ, আদর্শ, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা প্রদানের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতিগঠনে সহায়ক ভূমিকা পালন করছে। তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, বয়স্কদের স্বাক্ষর জ্ঞান এবং শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হচ্ছে। ফলে দেশে প্রাথমিক শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, নিরক্ষরতা দূরীভূত হচ্ছে এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে দেশের তরুণ ও যুবকদের মাঝে আদর্শ, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের উন্মেষ ঘটছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) “ মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন জাতিগঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ভূমিকা” শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়স্থ তাঁর অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, প্রকল্পটিতে ৮০ শতাংশ মহিলা শিক্ষক নিয়োগ দেয়ায় নারীর ক্ষমতায়নেও এটি সহায়ক ভূমিকা পালন করছে। এ সকল মহিলারা পরিবারের পাশাপাশি মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছে এবং সমাজে নিজেকেও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলছে। মন্ত্রী বলেন, ধর্মীয় আবেশে মন্দিরের আঙ্গিনার মতো পবিত্র স্থানে বসে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার ফলে শিক্ষার্থীদের মনে উন্নত চিন্তার উন্মেষ ঘটছে। দেশের হিন্দু অধ্যুষিত, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সচেতনতা সৃষ্টিতেও এটি কার্যকর ভূমিকা রাখছে ।

কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি ও সাবেক সচিব অশোক মাধব রায়, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব রণজিৎ কুমার দাস, উপপ্রকল্প পরিচালক (উপসচিব) সৌরেন্দ্র নাথ সাহা, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো শফিকুল ইসলাম প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধনের আগে নাশকতার আশঙ্কা, যুবক গ্রেপ্তার

বিসিবি সভাপতি তামিম ইকবালসহ পরিচালনা পর্ষদকে প্রতিমন্ত্রীর অভিনন্দন

নাইকো দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিলেন কানাডার দুই পুলিশ কর্মকর্তা

মোহাম্মদপুরে আল আমিন হত্যা : ভোলা থেকে মোশারফ ও গিট্টু রিপন গ্রেপ্তার

তিস্তা পানিবণ্টন সমস্যার সমাধানে কাজ করবে অন্তর্র্বতী সরকার

বিষণ্ণ সময়ের সাতকাহন

ফের ৪৮ ঘণ্টার অবরোধে চলছে পরিবহন,সর্তক পাহারায় আ’লীগ

অনৈতিক কাজে ধরা পড়ে চাকরি হারিয়েছিলেন নুসরাত

পিঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে ভারতে কৃষকদের ২০০ কিলোমিটার পদযাত্রা

পদ্মা ব্যাংক ও স্বাধীন ফিনটেকের মধ্যে চুক্তি স্বাক্ষর