300X70
মঙ্গলবার , ৬ জুলাই ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২১ -এ হুয়াওয়ের পাঁচটি অ্যাওয়ার্ড অর্জন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৬, ২০২১ ১২:৫৪ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এর অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য গত ২৮ জুন থেকে ১ জুলাই বার্সেলোনায় অনুষ্ঠিত হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) পাঁচটি পুরস্কার পেয়েছে।

এ বছর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) গ্লোবাল সিস্টেম ‘২০২১ গ্লোবাল মোবাইল (জিএলওএমও)’ অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করে। হুয়াওয়ে পাঁচটি ক্ষেত্রে অ্যাওয়ার্ড অর্জন করে। যা হলো: ‘বেস্ট ইনোভেশন ফর কোভিড-১৯ প্যান্ডেমিক রেসপন্স অ্যান্ড রিকভারি’, ‘আউটস্ট্যান্ডিং মোবাইল কন্ট্রিবিউশন টু দ্য ইউএন এসডিজিস’, ‘বেস্ট মোবাইল ইনোভেশন ইন ইমার্জিং মার্কেটস’, ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর দ্য কানেক্টেড ইকোনমি’, এবং ‘বেস্ট মোবাইল ইনফ্রাস্ট্রাকচার’।

১৯৯৬ সালে জিএসএমএ গ্লোবাল মোবাইল (জিএলওএমও) অ্যাওয়ার্ড প্রবর্তন করে। এ অ্যাওয়ার্ড প্রদানে বিচারক প্যানেলে থাকেন আড়াইশ’র বেশি বৈশ্বিক বিভিন্ন বিশেষজ্ঞগণ। মোবাইল খাতে সর্বোচ্চ সম্মান হিসেবে এ অ্যাওয়ার্ড বিবেচনা করা হয়।

হুয়াওয়ে ফাইভজি নেটওয়ার্ক সল্যুশনের ওপর ভিত্তি করে কোভিড-১৯ এর জন্য টেলিমেডিসিন সমাধান নিয়ে আসে চায়না-জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল। অ্যাওয়ার্ডের এ বছরের সংস্করণে হুয়াওয়ের ফাইভজি সল্যুশনকে জিএসএমএ জিএলওএমও ‘বেস্ট ইনোভেশন ফর কোভিড-১৯ প্যান্ডেমিক রেসপন্স অ্যান্ড রিকভারি’ অ্যাওয়ার্ড দেয়া হয়। হুয়াওয়ের এ অত্যাধুনিক প্রযুক্তি উল্লেখিত হাসপাতালের সেবাদানের মানোন্নয়নে সহায়তা করেছে; পাশাপাশি, চীনের ৫ হাজার হাসপাতালকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।

এ অ্যাওয়ার্ড অর্জন নিয়ে হুয়াওয়ের ডিআইএস প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট মারভিন চেন বলেন, “স্বাস্থ্যসেবাখাতে ফাইভজি’র বিস্তৃত পরিসরের ব্যবহার আমরা লক্ষ্য করেছি। বৈশ্বিক মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় এবং ফাইভজি প্রযুক্তির নানা সুবিধা ব্যবহারে, ফাইভজি অ্যাপ্লিকেশন উন্নয়নে স্বাস্থ্যসেবাখাতের সংশ্লিষ্টদের সাথে নিরলস কাজ করে যাবে হুয়াওয়ে।”

এছাড়াও, বর্তমানে পুরো বিশ্ব জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রত্যক্ষ করছে। আর এমন সময়, রেইনফরেস্ট কানেকশন (আরএফসিএক্স) ও হুয়াওয়ের ‘ন্যাচার গার্ডিয়ান’ প্রকল্প প্রকৃতি ও জীববৈচিত্র্যের সুরক্ষায় এবং বন উজাড় প্রতিরোধে ইতিবাচক অবদান রেখেছে। এর স্বীকৃতিস্বরুপ এ প্রকল্প জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অবদান রাখার জন্য জিএসএমএ ২০২১ জিএলওএমও অ্যাওয়ার্ড অর্জন করে।

এছড়াও, শিল্পখাতের প্রথম সমন্বিত ব্যাকহল সমাধান ‘রুরালস্টার প্রো’র জন্য হুয়াওয়ে জিএসএমএ জিএলওএমও -এর ‘বেস্ট মোবাইল ইনোভেশন ইন ইমার্জিং মার্কেটস’ অ্যাওয়ার্ড লাভ করে। ‘রুরালস্টার প্রো’ অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েভ ও স্যাটেলাইটে প্রচলিত ট্রান্সমিশন মোডকে উন্নত করেছে।

মানুষের ডিজিটাল জীবনযাত্রার মানোন্নয়নের ধারণায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত বিশ্ব নির্মাণে ধারাবাহিকভাবে এর রাজস্ব নতুন করে ডিজিটাল সমাধান উদ্ভাবনের গবেষণায় বিনিয়োগ করছে হুয়াওয়ে। হুয়াওয়ের সে লক্ষ্যপূরণে এ অর্জনগুলো প্রতিষ্ঠানটির জন্য জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

হুয়াওয়ে:

হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সমৃদ্ধ জীবন নিশ্চিতকরণ ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত ও সংযুক্ত পৃথিবী গড়ে তোলাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। নতুন উদ্ভাবনের মাধ্যমে হুয়াওয়ে একটি পরিপূর্ণ আইসিটি সল্যুশন পোর্টফোলিও প্রতিষ্ঠা করেছে, যা গ্রাহকদের টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ডিভাইস এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধাসমূহ প্রদান করে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে, যা বিশ্বের এক তৃতীয়াংশ জনসংখ্যার সমান। এক লাখ ৯৪ হাজার কর্মী নিয়ে বিশ্বব্যাপী টেলিকম অপারেটর, উদ্যোক্তা ও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে ভবিষ্যতের তথ্যপ্রযুক্তি ভিত্তিক সমাজ তৈরির লক্ষ্যে হুয়াওয়ে এগিয়ে চলেছে।

শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে, গত ২১ বছর ধরে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি শিল্প, টেলিকম অপারেটর এবং স্থানীয় অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দিয়ে ’ডিজিটাল বাংলাদেশে’র স্বপ্ন পূরণে অসামান্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিভিন্ন সিএসআর কর্মসূচী পরিচালনার মাধ্যমে সামাজিক ক্ষেত্রেও নানান অবদান রাখছে হুয়াওয়ে। অগ্রযাত্রার পথে, বাংলাদেশের সাথে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হুয়াওয়ে।

বিস্তারিত জানতে ভিজিট করুন হুয়াওয়ের ওয়েবসাইট www.huawei.com এবং যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজে https://www.facebook.com/HuaweiTechBD/

আরো জানতে:

http://www.linkedin.com/company/Huawei

http://www.twitter.com/Huawei

http://www.facebook.com/Huawei

http://www.youtube.com/Huawei

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বেসরকারী শিক্ষক-কর্মকর্তাদের অবসর সুবিধা পেতে ভোগান্তি কমাবে জাতীয় হেল্পলাইন ৩৩৩

বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দিবে কমিউনিটি ক্লিনিক

থানা হচ্ছে না, মাঠই থাকছে তেঁতুলতলা

বঙ্গবন্ধুকে নিয়ে গান’ সিডি উদ্বোধন করলেন তিন মন্ত্রী

আরসার সামরিক কমান্ডার নূর মোহাম্মদ গ্রেপ্তার

আরসার সামরিক কমান্ডার নূর মোহাম্মদ গ্রেপ্তার

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি ঘোষণা

জাবি দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন সভাপতি শাহরিয়ার, সম্পাদক রাসেল

টেকনোক্র্যাট ৩ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার পদত্যাগ

পাসপোর্ট বাতিল করে দিলজিতকে নিষিদ্ধের দাবি