300X70
মঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাজারে এল রিয়েলমি’র ফ্ল্যাগশিপ কিলার জিটি মাস্টার এডিশন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৫, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে নিয়ে এলো জনপ্রিয় জিটি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি মাস্টার এডিশন। দেশসেরা টেক রিভিউইং ইউটিউব চ্যানেল এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’র (এটিসি) এর সাথে একযোগে রিয়েলমি এই স্মার্টফোনটি উন্মোচন করে। একই অনুষ্ঠানে তাদের সি সিরিজ থেকে দারুণ স্পেসিফিকেশনের সি২১ওয়াই ও সি১১ ২০২১ স্মার্টফোন এবং ৪টি এআইওটি পণ্যও উন্মোচন করা হয়।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনে থাকছে বিশ্বের সর্বপ্রথম থ্রিডি লেদার ব্যাক। সুপার প্রিমিয়াম এই স্মার্টফোনে রয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি, যা বাংলাদেশে প্রথম। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৮জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ এ স্মার্টফোনটি দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে – ভয়েজার গ্রে ও ডে-ব্রেক ব্লু।

এই স্মার্টফোনের বাজার মূল্য মাত্র ৩৩,৯৯০ টাকায়। স্মার্টফোন ব্যবহারকারীরা ৫ অক্টোবর বিকাল ৫টায় দারাজের ফ্ল্যাশ সেল চলাকালীন এই স্মার্টফোনটি কিনতে পারবেন মাত্র ৩০,৯৯০ টাকায়। শুধু তাই নয়, এ অফারের আওতায় ক্রেতারা আরও উপভোগ করতে পারবেন ৬ মাসের জন্য ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি, আকর্ষণীয় জিটি মাস্টার এডিশন টি-শার্ট জেতার সুযোগ ও নির্দিষ্ট ব্যাংক কার্ডের ওপর ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। বিস্তারিত জানতে ভিজিট করুন – https://click.daraz.com.bd/e/_6vsCT

টিইউভি রাইনল্যান্ড থেকে কোয়ালিটি সনদপ্রাপ্ত সি২১ওয়াই স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৬৬৫ থেকেও শক্তিশালী ইউনিসক টি৬১০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং এটি পাওয়া যাবে ক্রস ব্ল্যাক ও ক্রস ব্লু এ দুটি কালারে। বর্তমানে এর বাজারমূল্য ১২,৪৯০ টাকা মাত্র।

অন্যদিকে, সি১১ ২০২১ মোবাইলে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার শক্তিশালী ব্যাটারি, রিভার্স চার্জিং ও সুপার পাওয়ার সেভিং মোড। এ ফোনের বাজারমূল্য ৮,৯৯০ টাকা, তবে ক্রেতারা ৬ অক্টোবর পিকাবু’র ফ্ল্যাশ সেল চলাকালীন ফোনটি কিনতে পারবেন মাত্র ৭,৯৯০ টাকায়।

অনুষ্ঠানে উন্মোচিত হওয়া অন্যান্য এওআইটি পণ্যগুলো হলো, রিয়েলমি স্মার্ট স্কেল (মূল্য ৪,৫৯৯ টাকা), রিয়েলমি স্মার্ট ক্যাম ৩৬০ (মূল্য ৩,৩৯৯ টাকা), রিয়েলমি এনওয়ান সনিক ইলেকট্রিক টুথ ব্রাশ (মূল্য ৯৯৯ টাকা) এবং রিয়েলমি বাডস ২ নিও (মূল্য ৪৯৯ টাকা)। প্রযুক্তি-প্রেমীরা ৫ অক্টোবর দারাজের ফ্ল্যাশ সেল চলাকালীন অত্যন্ত আকর্ষনীয় মূল্যে এ পণ্যগুলো কিনতে পারবেন। অফার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://cutt.ly/realme_Bangladesh

জিটি মাস্টার এডিশন স্মার্টফোনটি ডিজাইন করেছেন জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া। স্মার্টফোনটি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের অস্কারখ্যাত- আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে। অত্যন্ত নান্দনিকভাবে স্যুটকেসের আদলে স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে, যা স্বাধীনচেতা তারুণ্যেকে অনুপ্রাণিত করবে, মনে করিয়ে দিবে ভ্রমণের প্রশান্তি। ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ফুলস্ক্রিন সমৃদ্ধ এ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে মসৃণ ও দারুণ পারফরমেন্সের স্মার্টফোন অভিজ্ঞতা। এই ফোনে রয়েছে বিশ্বের সর্বপ্রথম ৬৪ মেগাপিক্সেল স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা যা দিয়ে ব্যবহারকারীরা চমৎকার প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফি উপভোগ করতে এবং নিজের আপন সৌন্দর্যকে তুলে ধরতে পারবেন।

অন্যদিকে, রিয়েলমি সি২১ওয়াই একটি অল-রাউন্ডার এন্ট্রি-লেভেল স্মার্টফোন। এ ফোনে রয়েছে ৫’হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার শক্তিশালী ব্যাটারি, ৬.৫ ইঞ্চির ডিসপ্লে ও পাওয়ারফুল অক্টা-কোর প্রসেসর। এই স্মার্টফোনটি টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সনদপ্রাপ্ত।

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে। ক্যানালিসের তথ্য মতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড হয়েছে রিয়েলমি। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, সম্প্রতি বিশ্বব্যাপী শীর্ষ ৬ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে রিয়েলমি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ কীটতত্ত্ব সমিতি’র সভাপতি ড. দেবাশীষ, সম্পাদক রুহুল আমিন

মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার

উদ্ভাবন করে সহজে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

অপো’র সাথে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকা

কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরও বাড়তে পারে গরম

সারাদেশে অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে ২৬ কার্যদিবসে ৮২,৯৪৩ মামলায় জামিন নিষ্পত্তি

কমিউনিটি ক্লিনিক পর্যায়ে উচ্চ রক্তচাপের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে

বৈরুত বিমানবন্দর সড়কে ইসরাইলি হামলায় নিহত ৩