300X70
মঙ্গলবার , ২ নভেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নোয়াখালীর সন্তান হিসেবে লজ্জা পেয়েছি : কাদের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন, বাঙলা প্রতিদিন: স্থানীয় আওয়ামী লীগ সতর্ক থাকলে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই ঘটতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই ঘটনা তাঁকে দুঃখ ও লজ্জা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর জন্য খেলা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, ভোটের সময় হিন্দু সম্প্রদায়ের কাছে সবাই ভোট চাইতে যায়। কিন্তু তাদের ওপর হামলার সময় আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা কেন নিশ্চুপ ছিল তার জবাব খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।

ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ভোট আসলে আমরা হিন্দুদের কাছে গিয়ে মায়াকান্না করি। দরদ দেখাই। হিন্দুদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? আমাদের এত বড় সংগঠন, এত কর্মীবাহিনী। কুমিল্লার ঘটনার পরদিন চৌমুহনীর ঘটনা, যদি কঠোরভাবে সতর্কতা আপনারা অবলম্বন করতেন… সবকিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না…।’

‘এটা আমাকে দুঃখ দিয়েছে। নোয়াখালীর সন্তান হিসেবে আমি নিজে লজ্জা পেয়েছি’, যোগ করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের পক্ষে একাধিক কেন্দ্রীয় নেতা এবং সরকারের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানান ওবায়দুল কাদের। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।

সাম্প্রদায়িক এই সহিংসতার পেছনে বিএনপির পৃষ্ঠপোষকতা আছে বলেও দাবি করেন সেতুমন্ত্রী।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধানে নির্দিষ্ট করা আছে, কীভাবে নির্বাচন হবে। সময়মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না- তার জন্য নির্বাচন বসে থাকবে না। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে, ওয়ান-ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ঠেকানোর জন্য পরবর্তী ধাপে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে যাওয়ার সম্ভাবনাকে নাকচ করে দেন দলীয় সাধারণ সম্পাদক।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বনানী ক্লাব জাতীয় স্নুকার চ্যাম্পিয়ানশীপ চ্যাম্পিয়ন মোহাম্মদ আল আমিন

বাংলাদেশে আনুষ্ঠানিক উৎপাদন শুরু করলো লেইস

বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরিয়ার ৮৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

এবার শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

তাপমাত্রা বাড়বে আজ

ফের নতুন চমক আলিয়ার

বিশ্বে মৃত্যু ৪৯ লাখ ৯৪ হাজার, শনাক্ত ২৪ কোটি ৬৩ লাখ

চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শনিবার

‘সামাজিক আন্দোলনের মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে’

স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টের আরেক বেঞ্চে তলব