300X70
শুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পহেলা জানুয়ারি বাণিজ্য মেলা শুরু, পূর্বাচলে চলছে প্রস্তুতি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৪, ২০২১ ২:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের বাণিজ্য মেলা হবে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। আগামী ১ জানুয়ারি থেকে মেলা শুরুর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন বাণিজ্য মেলায় সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে কুড়িল ফ্লইওভার থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরসিটিসির বাস চলাচল করবে। এছাড়াও ডিসেম্বরের মধ্যেই পূর্বাচলের রাস্তা মেরামত করে তা চলাচলের উপযোগী করা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ জানুয়ারি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। এই বিশাল আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য ১৩ সেপ্টেম্বর ইপিবিকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইপিবি সেই বিষয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১ জানুয়ারি মেলা শুরুর বিষয়ে অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে তিনি অনুমতি দিয়েছেন।

এক্সিবিশন সেন্টারের প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন, আমাদের কাজ শেষ করেছি। মেলা প্রাঙ্গণ পুরোপুরি প্রস্তুত আছে। ইপিবি মেলার লেআউটসহ অন্যান্য কাজ শেষ করেছে। যথাসময়েই মেলা হবে। ইপিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মাসব্যাপী বাণিজ্যমেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ৩০টি বাস কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে বাণিজ্য মেলার কেন্দ্র পর্যন্ত চলাচলের জন্য অনুরোধ করে বিআরটিসিকে একটি চিঠি পাঠানো হয়েছে। দর্শনার্থীরা মেলায় যাওয়ার জন্য ন্যূনতম ভাড়ার মাধ্যমেই এসব বাসে চলাচল করতে পারবেন।

স¤প্রতি পূর্বাচলের রাস্তার কাজের দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক করেছেন। সভায় রাজউকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন ইঞ্জিনিয়ার ও ইপিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ডিসেম্বরের মধ্যে পূর্বাচলের ১০ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য উপযোগী থাকবে। দুই লেন করে দুইপাশে চার লেনে গাড়ি চলবে। এখনই অনেক জায়গায় প্রধান সড়ক দিয়ে চলাচল করা যাচ্ছে।

এবারের বাণিজ্য মেলায় প্রায় তিনশ স্টল থাকবে বলে জানা গেছে। ভেতরে এবং বাইরে মিলে এসব স্টল থাকবে। তবে মেলাকেন্দ্রের ভেতরে থাকা জায়গার মধ্যে অধিকাংশই মানুষের চলাচলের জন্য ফাঁকা রাখা হবে। আর কেন্দ্রের বাইরে ডানপাশে স্টল বসলেও, আরেকদিক সৌন্দের্যের জন্য ফাঁকা রাখা হবে। মেলার ডিজাইন সেভাবেই করা হয়েছে।

ইপিবির সূত্রে জানা গেছে, কেন্দ্রের ভেতরে সবমিলে ৩০৯টি স্টল থাকবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভেতরে পর্যাপ্ত জায়গা ফাঁকা রাখা হয়েছে। চাইলেই চারশ করে মোট আটশ দোকান বানানো যেতো, কিন্তু মানুষের চলাচল নির্বিঘœ করতে সেখানে কর্তৃপক্ষ দুইশ স্টল বানিয়েছেন। এক্ষেত্রে এক স্টল থেকে আরেকটির দূরত্ব এবং মানুষের চলাচলের বিষয়টি মাথায় রাখা হয়েছে। প্রাণ, যমুনা, স্যামসাং, আবুল খায়ের, হোন্ডার মতো প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে আবেদন করেছে। ভেতরে যে ২৪টি প্রিমিয়াম স্টল আছে তারমধ্যে ২২টিই ইতোমধ্যে বরাদ্দ হয়ে গেছে।

নতুন স্থানে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় আগতদের গাড়ি রাখার জন্য বৃহৎ পরিসরে পার্কিং সুবিধা রয়েছে। মেলার শৃঙ্খলার স্বার্থে গাড়ি পার্কিংয়ের জন্য কেন্দ্রের পাশেই রাজউকের পানির প্ল্যান্ট ভাড়া নেওয়া হয়েছে। সেখানেই এক হাজার গাড়ি পার্কিং হবে।

জানা গেছে, দোতলা পার্কিং বিল্ডিংয়ের মোট পার্কিং স্পেস সাত হাজার ৯১২ বর্গমিটার, যেখানে ৫০০টি গাড়ি রাখা যাবে আর এক্সিবিশন বিল্ডিংয়ের সামনের খোলা জায়গায় আরো এক হাজার গাড়ি পার্কিং করার সুযোগ রয়েছে। বাণিজ্য মেলা প্রসঙ্গে ইপিবির সচিব এবং মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, বিশ্বব্যাপী মেলা যে সিস্টেমে হয়, সেই একই সিস্টেমে এবারের বাণিজ্য মেলা হবে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জ তো থাকবেই। কারণ নতুন জায়গায় নিচে সার্ভিস লাইন আছে। খুঁড়তে গিয়ে যদি সার্ভিস লাইন নস্ট করেন তাহলে পুরো সেন্টার অচল হয়ে যাবে। এসব বিষয় মাথায় রেখে যতটুকু না করলেই না, ততটুকুই আমরা করবো।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলা নগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। করোনার কারণে ২০২১ সালে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। গত ৭ ফেব্রæয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। গত ২১ অক্টোবর প্রদর্শনী কেন্দ্রটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে ২০২২ সালের মাসব্যাপী বাণিজ্য মেলা বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারি সফরে সৌদি আরব গেলেন বিমান বাহিনী প্রধান

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের বৈঠক শুরু

শেখ হাসিনা আ.লীগের মনোনয়নপত্র কিনবেন আজ

প্রগতি ইন্স্যুরেন্সের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে দারাজ

সিডনিতে খাবার বয়কট করলেন রোহিত শর্মারা?

ডেসকোর সাথে ইন্টিগ্রেটেড অনলাইন প্রিপেইড কালেকশন সার্ভিস চালু করেছে প্রাইম ব্যাংক

শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

আমেরিকার প্রেসিডেন্ট ‘জয় বাংলা’ লিখেছেন, অথচ বিএনপি ‘জয় বাংলা’ স্লোগান দেয় না-কৃষিমন্ত্রী

বাংলাদেশে ফোর্ডের একমাত্র পরিবেশক এম এন্ড ইউ মোটরস নিয়ে এলো নেক্সট-জেন ফোর্ড এভারেস্ট

হাফেজদের সম্মানিত করতে অনুষ্ঠিত হচ্ছে মেগা রিয়েলিটি শো ‘কুরআনের নূর’