300X70
রবিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কিয়েভে চলছে বন্দুকযুদ্ধ-গোলাগুলি, প্রাণ হারাল ছয় বছরের শিশু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় প্রচণ্ড বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে ৬ বছরের একটি শিশু নিহত হয়েছে। সেখানকার একটি হাসপাতাল জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওই বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন আহত হয়। খবর বিবিসি এ সিএনএনের।

কিয়েভের একটি হাসপাতালের চিকিৎসক সেরগেই চেরনিসুক বলেছেন, আহতদের মধ্যে দুই কিশোর এবং তিন জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

এ ছাড়া খারকিভ শহরে একটি আবাসিক ভবনে গোলার আঘাতে একজন নিহত হয়েছেন।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, শনিবার রাতে পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে একটি নয়তলা আবাসিক ভবনে ‘শত্রুর গোলা’ আঘাত হানে। এতে এক নারী নিহত হন।

জরুরি পরিষেবা দপ্তর আরও জানায়, গোলার আঘাতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ভবন থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের বেশির ভাগই বেসমেন্টে আশ্রয় নিয়েছিল।

তবে, কিয়েভের আবাসিক ভবনে রকেট হামলার দায় নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।

রুশ সেনারা কিয়েভসহ দেশটির অন্যান্য শহরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, নিক্ষেপ করছে ক্ষেপণাস্ত্র ও গোলা। পশ্চিমা সূত্রগুলো বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন ইউক্রেনের সেনারা।

ইউক্রেনে রুশ হামলার চতুর্থ দিন

যুদ্ধের চতুর্থ দিনে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ অব্যাহত রেখেছে রাশিয়া।

আজ রোববার সকালে কিয়েভের ভাসিলকিভের তেল মজুদাগার এবং গ্যাসের পাইপলাইনে রকেট হামলা হয়েছে।

আগামীকাল সোমবার পর্যন্ত কড়া কারফিউ ঘোষণা পর, কিয়েভের রাজপথে ইউক্রেন সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন ইউক্রেনের সেনারা। এতটা প্রতিরোধের মুখে পড়তে হবে, তা অভিযানের সময় ভাবেনি রুশ বাহিনী।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ, দক্ষিণের ওডেসা, উত্তর–পূর্বের খারকিভ এবং পূর্বাঞ্চলীয় সুমি শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেন বাহিনীর তুমুল লড়াই চলছে।

শহর রক্ষায় পেট্রল বোমা বানাচ্ছেন ইউক্রেনের নারীরা। জ্বালানি, রসদ ও খাদ্য সংকটে পড়েছে রুশ সেনারা।

তবে, ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় মেলিতোপোল শহর দখলে নেওয়ার দাবি করেছেন রুশ সেনারা। আর, চেরোনবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দেখা গেছে রুশ বাহিনীর সঙ্গে যৌথ টহল দিচ্ছে ইউক্রেন সেনারা।

এ ছাড়া কয়েকজন ইউক্রেন সেনা আত্মসমর্পণ করেছেন বলেও ভিডিও প্রকাশ করেছে রাশিয়া।

এদিকে, যুদ্ধ থেকে বাঁচতে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পাশের দেশগুলোর দিকে ছুটছেন।

পোল্যান্ড বলছে, ইউক্রেন থেকে প্রায় এক লাখ মানুষ তাঁদের সীমান্তে ঢুকেছে।

এ ছাড়া হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায়ও যাচ্ছেন যুদ্ধশরণার্থীরা। জাতিসংঘ বলছে, দেড় লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রাশিয়ার পার্লামেন্ট ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন দাবি করছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট আগের দিনই রাজধানী কিয়েভ ছেড়ে সঙ্গীদের নিয়ে পোল্যান্ড সীমান্তবর্তী লিভ শহরে আশ্রয় নিয়েছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিউমার্কেটে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের বিশেষজ্ঞ কমিটি গঠিত

টফি অ্যাপে বাংলায় জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলেমান’

জাতীয় নাট্যশালা মিলনায়তনে চলছে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব

শনিবার থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা

বিসিএসআইআরে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

সারাদেশের নদীবন্দরে সতর্কতা সংকেত

বাংলালিংক এবং যমুনা অয়েল শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ জমা দিলো ৩ কোটি টাকা

আমাদের রাজনীতি এখনো হিংসামুক্ত হয়নি: ওবায়দুল কাদের

শনিবার শুরু হচ্ছে ভারত থেকে ডিজেল আমদানি