300X70
রবিবার , ১২ জুন ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভর্তি জালিয়াতি করে বহিষ্কৃত, তবুও থাকছেন ঢাবির হলে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১২, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন দুই শিক্ষার্থী। এ অভিযোগে তাদের ছাত্রত্ব বাতিল ও স্থায়ী বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয় ছেড়ে তাদের চলে যাওয়ার কথা থাকলেও দিব্যি হলে থাকছেন ওই দুই শিক্ষার্থী। তবে হল কর্তৃপক্ষের দাবি, এ বিষয়ে কিছুই জানেন না তারা।

এমন ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন, হলগুলোতে আসন বরাদ্দের ক্ষেত্রে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কোন কক্ষে কারা অবস্থান করছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য থাকে না। ফলে বহিষ্কৃত কোনো শিক্ষার্থী হলে থাকলেও দাপ্তরিক প্রক্রিয়ায় তা জানার কথা নয় হল প্রশাসনের।
বহিষ্কৃত হয়েও হলে থাকা ওই দুই শিক্ষার্থী হলেন মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. বায়েজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। আরেকজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. মাসুদ রানা। তিনি সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে সংযুক্ত ছিলেন।

এরমধ্যে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বহিষ্কৃত হন মো. বায়েজিদ। সিআইডির তদন্তে তাদের বিরুদ্ধে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে সহ ১৫ জনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের ৩২১ নং কক্ষে দিব্যি থাকছেন বলে আশেপাশের কক্ষগুলোর একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন। নির্ভয়ে চলাফেরাও করেন। তিনি হল ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও ছিলেন।

হলে থাকার বিষয়টি স্বীকার করেছেন বায়েজিদ। তবে তিনি বলেন, ‘আমি নিয়মিত হলে থাকি না। বরং মাঝে মাঝে বন্ধুদের কাছে আসি’। তবে ৩২১ নং কক্ষের পাশের কক্ষগুলোতে থাকা একাধিক শিক্ষার্থী তার নিয়মিত হলে থাকার বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে।

হলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমানের ছাত্রলীগের পদপ্রার্থী থাকার সময় বায়েজিদ তার অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তবে তার নিয়মিত হলে থাকার বিষয়টি স্বীকার করেননি সোহানুর রহমান।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। এখনও বিষয়টি আমার নজরে আসেনি। এরকম হয়ে থাকলে অতি দ্রুত ব্যবস্থা নিব।

অন্যদিকে, মাসুদ রানাকে ২০২০ সালের ২৮ জানুয়ারি শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট থেকে বহিষ্কার করা হয়। এমনকি ডাকসুর আলটিমেটামের ভিত্তিতে ওই বছরের ৪ ফেব্রুয়ারি ৬৩ জন বহিষ্কৃতের তালিকাও প্রকাশ করে কর্তৃপক্ষ। ওই তালিকার ৩১ নম্বরে ছিল মাসুদ রানার নাম। তবে বহিষ্কারাদেশের পরও প্রায় দুই বছরের বেশি সময় ধরে হলের ২২ নং কক্ষে অবস্থান করতেন মাসুদ রানা। সর্বশেষ গত মাসের শেষের দিকে হল ছেড়ে দিয়েছেন তিনি। তার ছেড়ে দেওয়া সিট নিয়ে হল ছাত্রলীগের দু’পক্ষের উত্তেজনার পর তার হলের থাকার বিষয়টি সামনে আসে।

হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, মাসুদ রানা বহিষ্কৃত হলেও হল সংসদের ভিপি এমএম কামাল উদ্দিনের সঙ্গে সুসম্পর্কের সুবাদে অবৈধভাবে হলের ২২ নম্বর কক্ষে থাকতেন। নিজেও বহিষ্কৃত হওয়ার আগে হল ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।

তবে কামাল উদ্দিন বলেন, উনি (ছাত্রলীগের) যে কমিটিতে পদ পেয়েছিলেন, সেই কমিটিতে আমি সহ-সভাপতি হয়েছিলাম। তাকে আমি শেল্টার দিব কীভাবে? আমরা বরং করোনার আগেই হল সংসদের পক্ষ থেকে কোনো মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীকে হলে না থাকার ব্যাপারে নোটিশও দিয়েছিলাম।

এদিকে, মাসুদ রানা হলের থাকার বিষয়টি জানতেন না বলে দাবি করে হলের বর্তমান প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুজিবুর রহমান বলেন, ‘আমি তো করোনার সময়ের মধ্যে প্রাধ্যক্ষ হয়েছি। এটা আমাকে কেউ বলেনি। এখন তো সে হল থেকে চলে গেছে’।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান

বিএনপি ভোটে না এলেও অংশগ্রহণমূল নির্বাচন হচ্ছে : সালমান এফ রহমান

মুক্তিযুদ্ধ মন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গ্লোবাল প্লাস্টিকস চুক্তির খসড়া প্রত্যাখ্যান, দূষণ রোধে কঠোর পদক্ষেপের দাবি বাংলাদেশের

শিল্পকলায় আব্দুল হালিম বয়াতির ৯৩তম জন্মবার্ষিকী পালিত

বিশ্ব করোনায় আরও ৭৬৩ জনের মৃত্যু

একজন উপদেষ্টা মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করছেন: মির্জা ফখরুল

বাংলাদেশে এডেলউইসের পণ্যের সমাহার নিয়ে এলো দ্য বডি শপ

বিএনপি এমপিদের পদত্যাগ:, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন: ইসি আলমগীর

এশিয়া মিডিয়া সামিট সমাপ্তি