300X70
শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাফুফের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতা ১৩৯ জনের হাতে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩, ২০২০ ১:৫০ অপরাহ্ণ

ভাগ্য নির্ধারণের ভোট হচ্ছে

মাঠে-মাঠে ডেস্ক:

ঠিক যতটা জমজমাট হওয়ার কথা ছিল, ততটা জমজমাট হয়ে উঠতে পারেনি এবারের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। টানা চতুর্থবারের মত সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বিতায় এবার রয়েছেন একাধিক প্রার্থী, অর্থাৎ সাবেক দুই ফুটবলার- বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক।

কিন্তু কাজী সালাউদ্দিনের দুই প্রতিদ্বন্দ্বীকে শুরু থেকেই দুর্বল ভেবে আসছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় কারণ, বাকি দুই সভাপতি প্রার্থীই নির্বাচন করছেন এককভাবে, কোনো প্যানেল থেকে নয়। যদিও কাজী সালাউদ্দিন নিজে জানিয়েছেন, প্রতিপক্ষকে তিনি কখনোই দুর্বল ভাবেন না।

বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের ফুটবলে পরিবর্তন চান সবাই। পত্রিকার পাতা, সোশ্যাল মিডিয়ার ওয়াল- সর্বক্ষেত্রে একটাই আওয়াজ, পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশের ফুটবলের ভাগ্য বদলাতে হলে এই পরিবর্তন না হলে হবে না। কিন্তু যে পরিবর্তন সবাই চান, সেই পরিবর্তন কি আদৌ সম্ভব?

কাজী সালাউদ্দিন নিজে এক সময়ের তুখোড় এবং দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনিও পরিবর্তনের আওয়াজ তুলে এসেছিলেন বাফুফের পরিচালনার দায়িত্বে। একটাই কৃতিত্ব তার, সারা বছর মাঠে ফুটবল রাখতে পেরেছিলেন। এছাড়া বাংলাদেশের ফুটবলের আক্ষরিক কোনো পরিবর্তন ঘটেনি।

এ কারণে বাফুফেতে তার একযুগের একনায়কতন্ত্রের পরিবর্তন চান সবাই। কিন্তু যে সমন্বয় পরিষদ সালাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচন করছে, সেই পরিষদের সভাপতি প্রার্থীই নেই। শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে তাদের সর্বোচ্চ প্রার্থী হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি। যদিও নির্বাচনের আগেরদিন রাতে, হঠাৎই বাদল রায় নিজেকে সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু তাতে ভোটারদের সিদ্ধান্ত নড়চড় হবে কি না জানা নেই।

তবুও বোদ্ধারা মনে করছেন, প্রার্থী যেহেতু তিনজন এবং সবাই সাবেক তারকা ফুটবলার- এ কারণে এবার ব্যালটের লড়াইটা হবে অনেক বেশি। ফুটবলের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতা মাত্র ১৩৯ জনের হাতে। এরা সবাই এখন পাঁচ তারকা হোটেলে এক ছাদের নিচে। শুক্রবারই ভোটাররা উপস্থিত হয়ে গেছেন প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলে। আজ সেখানেই ভোট। ব্যালটের মাধ্যমে আগামী চার বছর ফুটবল পরিচালনার দায়িত্ব যে কোনো একজনের কাঁধে তুলে দেবেন বাফুফের কাউন্সিলররা।

প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনের শুরুতে রয়েছে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর পর দুপুরে শুরু হয়েছ ব্যালট বক্সে ভোটের লড়াই। রাত গড়াতেই জানা যাবে আগামী চার বছরের জন্য কারা আসছেন বাফুফে পরিচালনায়।

বাফুফে নির্বাচনে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ও শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ উভয় প্যানেলই জয়ের আশা ব্যক্ত করেছে। শুধু তাই নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে শফিকুল ইসলাম মানিক ও সহসভাপতি পদে তাবিথ আউয়ালও আত্মবিশ্বাসী। সভাপতি পদে অপর স্বতন্ত্র প্রার্থী বাদল রায় ভোটের মাঠে থাকবেন না ঘোষণা দিলেও শেষ মুহূর্তে লড়াইয়ে ফিরে এসে চমক লাগিয়ে দিয়েছেন।

শনিবার ( ৩ অক্টোবর) সকাল ১১টায় শুরু হয় বাফুফের এজিএম, বেলা ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরইমধ্যে নির্বাচন কমিশনার ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পান্ন করেছে। বাফুফে সেরেছে বার্ষিক সাধারণ সভা।

বাফুফের নির্বাচনে ১৩৯ ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ৬৪ ভোট জেলার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ ভোট ক্লাবের। বিভাগের আছে ৮ ভোট, বিশ্ববিদ্যালয়ের ৬, শিক্ষা বোর্ডের ৫ এবং একটি করে কোচেস অ্যাসোসিয়েশন, রেফারিজ অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থার। এসব কাউন্সিলররাই বাফুফের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনে ভোটের মাধ্যমে রায় দেবেন।

প্রার্থী কোন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন…

সম্মিলিত পরিষদ
সভাপতি : কাজী মো. সালাউদ্দিন।
সিনিয়র সহসভাপতি : আবদুস সালাম মুর্শেদী।
সহসভাপতি : কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক।
সদস্য : হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু।

সমন্বয় পরিষদ
সিনিয়র সহসভাপতি : শেখ মোহাম্মদ আসলাম।
সহসভাপতি: মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।
সদস্য : আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমের খান, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, ও শাকিল মাহমুদ চৌধুরী।

স্বতন্ত্র প্রার্থী
সভাপতি পদে
বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক।
সহসভাপতি পদে
তাবিথ আউয়াল
সদস্য পদে
হাজী মো. রফকি, সাখাওয়াত হোসনে ভূঁইয়া শাহীন, সাইফুর রহমান মনি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব’

ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডিজিটাল পে-রোল সল্যুশন নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে বিকাশের মত বিনিময়

র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ ৩ জন গ্রেফতার

৭ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স অস্ট্রেলিয়া গেলেন ফারুক খান

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি, চালক আটক

উত্তরায় ক্রেন দূর্ঘটনায় নিহত বেড়ে ৫ জন

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না : অর্থমন্ত্রী

পুরাতন ঢাকার শ্যামপুরে অস্থায়ী রাসায়নিক গুদামের উদ্বোধন