300X70
শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজের ৩০ বছর পূর্তি উদ্যাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৯, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

# দেশের সর্বপ্রথম বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মানসম্মত শিক্ষাব্যবস্থা এবং সুশিক্ষক গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত দেশের সর্বপ্রথম বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজ’-এর ৩০ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর তেঁজগাওস্থ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়।

শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাতেমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বলেন, শিক্ষার মাধ্যমে একজন তার সুপ্ত বুদ্ধিগত, মানবিক ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে আলোকিত সুন্দর মানুষ হতে পারে। বিশ্বায়নের এ যুগে প্রাতিষ্ঠানিক উপযুক্ত শিক্ষা, শিক্ষার গুণগত মান ও উৎকর্ষতা বজায় রাখার ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে কাজী রফিকুল আলম বলেন, শিক্ষকতা পেশায় নিয়োজিত ব্যক্তি সকল প্রকার মানবীয় গুণাবলী দ্বারা পরিচালিত হবে। পেশার প্রতি থাকবে অগাধ শ্রদ্ধাবোধ এবং সকল প্রকার শারীরিক, মানসিক ও বৌদ্ধিক প্রস্তুতি। সেক্ষেত্রে শিক্ষকদের দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রশিক্ষণ অনিবার্য।

তিনি আরো বলেন, ১৯৯২ সাল থেকে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে সরকারের পাশাপাশি মানসম্মত শিক্ষক প্রশিক্ষণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণসহ ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজের ৩০ বছর পূর্তি উদ্যাপন।

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ১৯৯২ সালে দেশের প্রথম শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজ’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে একটি সুষ্ঠু, সুন্দর ও শিক্ষাপযোগী একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক; উদ্বোধন করলেন নবনির্মিত রহমতপুর বিওপি
স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয়, নতুন মূল্য ২০৪ টাকা
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গার্ডার পড়ে নিহত ৫ : চালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

❝গুজবের ওপর ভিত্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক প্রচারণা।❞

আহছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ই-সিগারেটমুক্ত ঘোষণা

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ‘মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট’ সুবিধা নিয়ে এলো ইমো

১৫,৫০০ মানুষের চোখ পরীক্ষা করবে ভিশনস্প্রিং এবং ব্র্যাক ব্যাংক

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে ১১ জোড়া স্পেশাল ট্রেন

৬দিন বন্ধ আমদানি-রফতানি, খোলা থাকছে ইমিগ্রেশন

শুক্রবার মধ্যরাত থেকে ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক