300X70
রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাউবি’তে বীর নারী মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা বিনিময় ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৮, ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে নারী মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা বিনিয়ম ও মুক্তিযুদ্ধ ভিত্তিক এক চলচ্চিত্র প্রদর্শনী আজ রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও নারী কমান্ডার আশালতা বৈদ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা বর্ণনা দেন। তিনি বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে বলেন ঘরে যেমন মা, বাবাকে তেমনি ঘরের বাহিরে মাতৃভূমিকে ভালোবাসতে হবে। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদর্শিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং উন্নত বাংলাদেশের নাগরিক হয়ে বাঁচবো এই আমাদের প্রত্যশা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন বঙ্গবন্ধু আমাদের লাল সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন।

যার ফলে আজ আমরা বিশ্বের বুকে বাঙালি জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান উপাচার্য। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক মাসুদ পথিক নির্মিত “মায়া: দ্যা লস্ট মাদার” চলচ্চিত্র এবং বাউবি’র মিডিয়া বিভাগ নির্মিত ৫টি প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। এছঅনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলমসহ বাউবি’র ডিন, পরিচালকগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম। সঞ্চলনা করেন বাউবি’র ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক অনন্যা লাবণী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ

হাদিসুরের লাশ আজ ঢাকায় পৌঁছাবে

বৈরুত বিমানবন্দর সড়কে ইসরাইলি হামলায় নিহত ৩

নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান কল্পনার

তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

আমাদের চাল রাখার জায়গা নেই, এখন খালি করি কীভাবে: প্রধানমন্ত্রী

আসিয়ানভুক্ত দেশে জলবায়ু রক্ষায় সহায়তার অঙ্গীকার হুয়াওয়ের

দেশে একদিনে করোনায় ঝড়লো আরও ৩০ প্রাণ, শনাক্ত ৮৩৪

বাড্ডায় লরিচাপায় ২ ভ্যানচালক নিহত

কার্টন প্রস্তুতকারক সমিতির ৭ দাবি