300X70
বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আবারও ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রাম নিয়ে এলো হুয়াওয়ে : শুরু হয়েছে নিবন্ধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২২, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশের জন্য এ বছরের ‘সিডস ফর দ্য’ ফিউচার প্রোগ্রাম উদ্বোধন করেছে হুয়াওয়ে সাউথ এশিয়া। এই প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষে গতকাল (২১ জুন) হুয়াওয়ে বাংলাদেশে একাডেমিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার বাংলাদেশ পর্ব থেকে বিজয়ী প্রথম তিনজন পুরস্কার হিসেবে পাবেন হুয়াওয়ে ল্যাপটপ, হুয়াওয়ে ট্যাব এবং হুয়াওয়ে ওয়াচ এবং শীর্ষ ৬ বিজয়ী পাবেন চীনে হুয়াওয়ে সদর দফতরে প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের সুযোগ।

স্টেম (STEM) ও নন-স্টেম (NON-STEM) শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক জ্ঞান বৃদ্ধির মাধ্যমে দেশের আইসিটি ইকোসিস্টেমের বিকাশের লক্ষ্য নিয়ে এবার দশম বারের মতো বাংলাদেশে এই প্রোগ্রাম আয়োজন করছে হুয়াওয়ে। প্রোগ্রামে অংশ নিতে আগ্রহীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের প্রেসিডেন্ট ঝ্যাং ঝেংজুন, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট নিকোলাস মা এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং স্বনামধন্য অন্যান্য ব্যক্তিবর্গ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি বলেন, “স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রযুক্তি মূল চালিকাশক্তি এবং এক্ষেত্রে আমাদের বর্তমান শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রাম তাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার ও ব্যবহারের সুযোগ করে দিবে। তারা হুয়াওয়ের আধুনিক অবকাঠামো পরিদর্শন করবে এবং গ্লোবাল মেন্টর ও বিশেষজ্ঞদের সাথে দেখা করার সুযোগ পাবে। আইসিটি বিভাগের অধীনে আমাদের প্রধান দায়িত্ব হল শিল্প এবং একাডেমির মধ্যে ব্যবধান দূর করা। এক্ষেত্রে, আইসিটি একাডেমি প্রতিষ্ঠার মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের সহযোগিতা করার জন্য হুয়াওয়ের প্রতি আমি কৃতজ্ঞ।”

হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, “গত ২৫ বছর ধরে বাংলাদেশের আইসিটি খাতের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করছে হুয়াওয়ে। আমরা যে দেশে কাজ করি সেখানে মানুষের জীবনের মানোন্নয়নে বিশ্বাস করি। আমাদের এ বিশ্বাস ও প্রচেষ্টার ধারাবাহিকতায়, তরুণদের জ্ঞান ও ভাবনার পরিসর বৃদ্ধিতে বিভিন্ন সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরির জন্য হুয়াওয়ে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করছে। ‘সিডস ফর দ্য ফিউচার’ এমনই একটি প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি এ শিল্পখাতের সেরা অনুশীলনীগুলো সম্পর্কে জানতে ও শিখতে পারবেন; একইসাথে নিজেদের দক্ষতা যাচাই করার সুযোগ পাবেন।”

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের তৃতীয় বর্ষ কিংবা এর ওপরে অধ্যয়নরত থাকতে হবে এবং সিজিপিএ থাকতে হবে ৩.৩ এর ওপরে। এই প্রোগ্রামে নিবন্ধন করতে তাদের একটি কাভার লেটার অথবা আবেদনপত্র পাঠাতে হবে, যেখানে উল্লেখ থাকতে হবে কেনো তারা এই প্রোগ্রামে অংশ নিতে চায়। এছাড়াও, আবেদন পত্রে সার্বিকভাবে তাদের শেখার আগ্রহের প্রতিফলন থাকতে হবে। এবং আবেদন পত্রসহ তাদের সিভি পাঠাতে হবে sftfbd@huawei.com এই ই-মেইলে।

নিবন্ধন প্রক্রিয়া থেকে নির্বাচিত অংশগ্রহণকারীদের নিয়ে ব্যবসা এবং প্রযুক্তি বিষয়ে তিন দিনের বুট ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বুট ক্যাম্প প্রশিক্ষণের পরে, অংশগ্রহণকারীদের একটি প্রকল্প জমা দিতে হবে এবং উপস্থাপন করতে হবে। তাঁদের প্রকল্পের প্রয়োগিক সম্ভাবনা এবং উপস্থাপনা মুল্যায়ন করে বাংলাদেশ পর্ব থেকে সেরা ছয় বিজয়ী নির্বাচন করা হবে। এই বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবেন হুয়াওয়ে ল্যাপটপ, প্রথম রানার আপ পাবেন হুয়াওয়ে ট্যাব এবং দ্বিতীয় রানার আপ পাবেন হুয়াওয়ে ওয়াচ। এছাড়া সকল বিজয়ীরা চীনে হুয়াওয়ের সদর দফতরে অনুষ্ঠিত প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

২০১৪ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘সিডস ফর দ্য ফিউচার। এরপর থেকেই, এই প্রোগ্রাম আইসিটি ক্ষেত্রে তরুণদের মেধা বৃদ্ধিতে ভূমিকা রেখে যাচ্ছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী এ প্রোগ্রাম থেকে উপকৃত হয়েছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

বিদেশে বাংলাদেশি নার্সের চাহিদা অনেক : স্বাস্থ্যমন্ত্রী

হজ পালনে ১০ দিনের সফরে সৌদিতে রাষ্ট্রপতি

ফরচুন চায়না ২০২৩ ইমপ্যাক্ট ৬৫ লিস্টে স্থান রিয়েলমির

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

ব্র্যাক ইউনিভার্সিটির সাভার রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে ক্যাম্পাস সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত

বিশ্বে মৃত্যু ৪৯ লাখ ৯৯ হাজার, শনাক্ত ২৪ কোটি ৬৬ লাখ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে প্রসারে গুরুত্ব দেওয়ার আহবান পরিকল্পনা মন্ত্রীর

দেশে করোনায় একদিনে আরো ৬০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৫২