300X70
মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ইউসিবিডি’র এমসিডি ২০২৫ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৪, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রাম ২০২৫ -এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।
এমসিডি প্রোগ্রামের মাধ্যমে এইচএসসি, এএস ও এ২ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় মোনাশ ইউনিভার্সিটির নির্দিষ্ট কিছু বিষয়ে সরাসরি উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান।
ইউসিবিডি’র অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন ও মোনাশ ইউনিভার্সিটি স্নাতক অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে ওরিয়েন্টশন অনুষ্ঠান শুরু হয়। নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ইউসিবি ক্যাম্পাসে স্বাগত জানান ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল। তিনি শিক্ষার্থীদের ব্যবসা ও প্রকৌশল নিয়ে উচ্চশিক্ষার যাত্রায় শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের বাংলাদেশ প্রতিনিধি (ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) আজরা করিম এবং মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের ড্যানিয়েল লাম। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের মোনাশ প্রোগ্রামে অধ্যয়ন এবং এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে কীভাবে উপকৃত হবেন, সে বিষয়ে আলোচনা করেন।
এমসিডি প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ড. সাদিয়া আফরিন ব্যবসায় ও প্রকৌশলের শিক্ষার্থীদের জন্য এমসিডি প্রোগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। তিনি প্রোগ্রামের কাঠামো ও মোনাশ স্বীকৃত ফ্যাকাল্টিদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইউসিবিডি’র অ্যাকাডেমিক নীতিমালা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এবং মোনাশ থেকে ডিগ্রি অর্জনের পথে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রদত্ত প্রয়োজনীয় রিসোর্স ব্যবহারে বিভিন্ন মোনাশ প্ল্যাটফর্ম সম্পর্কে জানার সুযোগ পান।
অভিভাবকদের জন্য আয়োজিত ‘প্যারেন্ট ওরিয়েন্টেশন’ সেশনে অভিভাবকদের সাথে আলোচনা করেন ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল। তিনি বলেন, “এমসিডি প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ইউসিবিডি ও মোনাশ ইউনিভার্সিটি কমিউনিটিতে স্বাগত জানাতে পারা সত্যিই আনন্দদায়ক। এ প্রোগ্রামের মাধ্যমে এইচএসসি ও এএস সম্পন্ন করা শিক্ষার্থীদের এক বছর পড়ার সময় বাঁচাবে। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম সেরা
বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পছন্দসই ডিগ্রির দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হতে পারবেন।”

মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের (আইএসআর) বাংলাদেশের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আজরা করিম বলেন, “এমসিডি প্রোগ্রামের মাধ্যমে ঢাকায় বসেই শিক্ষার্থীদের বিশ্ব মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছেন। ইউসিবিডি -তে মোনাশ প্রোগ্রাম শেষ করার পর শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটিতে পছন্দমত বিষয়ে ভর্তি হতে পারবেন,
যা তাদের জন্য নতুন সব সুযোগ উন্মোচন করবে।”
উল্লেখ্য, এমসিডি প্রোগ্রামে শিক্ষার্থীরা বিজনেস, ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজিতে ভর্তি হতে পারবেন। বাংলাদেশে বিশ্বমানের প্রশিক্ষিত শিক্ষকদের সাথে প্রথম বর্ষ সম্পন্ন করার পর শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটির অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষে যুক্ত হতে পারবেন। ২০২৫ সালের এমসিডি ব্যাচের পরবর্তী ভর্তি কার্যক্রম শুরু হবে অক্টোবর মাসে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশকে ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হিসেবে রূপান্তরে আমরা কাজ করছি : টেলিযোগাযোগ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বেলা ১১টায়

দক্ষিণ কোরিয়ায় স্কুলের ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করে আইন পাস

নারী ইউএনওকে গার্ড অব অনারে বাধা কাদের সিদ্দিকীর

সুন্দরবন সুরক্ষা : ম্যানগ্রোভ পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্লু কার্বন অর্থায়ন

ট্রাইব্যুনাল চত্বরে আজও কড়া নিরাপত্তা

মহান বিজয় দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

কিছু হ্যাচারি মালিক ডিমের দাম অস্থির করেছে: কৃষিমন্ত্রী

ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ৪৪৩ : যাত্রী কল্যাণ সমিতি

স্বাস্থ্য সেবা সূচকে দেশসেরা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স