300X70
শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার প্রসার সময়ের দাবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : “বাংলাদেশে মানিসক রোগের চিকিৎসা ও এর প্রতিরোধে সবচেয়ে বড় বাঁধা হল এর সম্পর্কে মানুষের মধ্যে বদ্ধমুল ধারণা।‘ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আখতারুজ্জামান এ কথা বলেন।

তিনি আরও বলেন – শরীর ও মনের মাঝে যে যোগসুত্র রয়েছে তা একে অন্যের পরিপুরক। একটিকে বাদ দিয়ে আরেকটি ভাবা যায় না। শরীরে অসুখ হলে যেমন ওষুধ লাগে তেমনি মনের অসুখ হলে এর চিকিৎসাও লাগে।

গত ২৫ বছরে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অগ্রজাত্রায় তিনি সবাইকে অভিনন্দন জানান পাশাপাশি দেশে মানসিক স্বাস্থ্য সেবায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে তার ভূয়সী প্রশংসা করেন।

তিনি প্রশিক্ষিত মনোবিজ্ঞানী তৈরিতে গুরুত্ব দেন। তাছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ কমিউনিটি স্বাস্থ্য সেবার কথা উল্লেখ করে মানসিক স্বাস্থ্য সেবাকে কমিউনিটি স্বাস্থ্য সেবায় যুক্ত করার উপর গুরুত্ব দেন পাশাপাশি প্রশিক্ষিত মনোবিজ্ঞানী তৈরির করে মানসিক স্বাস্থ্য সেবার যে চাহিদ আছে তা পুরনে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এর সাধারন সম্পাদক ডঃ শাহনুর হোসেন। তিনি বলেন- বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট পরিচালিত ২০১৮-১৯ জরিপে দেখা গেছে বাংলাদেশের ৯২% মানুষ মানসিক রোগের কোন চিকিৎসা গ্রহণ করে না এবং ১৮.৭% প্রাপ্ত বয়স্ক এবং ১২.৬% শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত । প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৬.৭% বিসন্নতায় ও ৪.৭% উদ্বেগ জনিত সমস্যায় ভুগছেন।

তিনি দেশের জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবাদানকারি পেশাজীবীদের অপ্রতুলতা বিষয়টি তুলে ধরে বলেন যে দেশে প্রায় ১০০০ মনোবিজ্ঞানী রয়েছে যা পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে পর্যাপ্ত নয়। পেশাদার হিসেবে মনোবিজ্ঞানী তৈরি হতে অনেক বছর সময় লেগে যায় তাই কমিউনিটি পর্যায়ে কাজ করার জন্য প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত পেশাজীবী তৈরির বিষয়টি তুলে ধরেন ।

দেশে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করে ও মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষে “কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্যঃ বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবধান কমিয়ে আনার চাবিকাঠি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের নন কমুনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম-এর লাইন ডিরেক্টর প্রফেসর ডাঃ মোঃ রোবেদ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ মাহবুব হাসান, এবং ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট ডঃ গ্রাহাম পাওয়েল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এর সভাপতি ডঃ মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ মাহবুব হাসান বলেন- মানুষের বংশগতির সাথে মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে। মস্তিস্কের অনেক কেমিক্যাল আমাদের চিন্তা ও মানসিক সমস্যায় ভুমিকা পালন করে। মনের অবস্থা শরীরে প্রভাব ফেলে এরা একে অন্নের সাথে যুক্ত। তাই মনকে বাদ দিয়ে শুধু শরীরের রোগকে গুরুত্ব দিলে চলবে না বলে তিনি মানসিক স্বাস্থ্য সেবা গ্রহনে মানুষকে আহবান জানান।

ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট ডঃ গ্রাহাম পাওয়েল বিশেষ অতিথির বক্তব্বে বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সুদীর্ঘ যাত্রায় থাকতে পেরে গর্বিত বোধ করেন এবং বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবায় কমিউনিটি পর্যায়ে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এর সভাপতি প্রফেসর ডঃ মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার বলেন যে- দেশে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উপর গুরুত্ব ও মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষে “কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্যঃ বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবধান কমিয়ে আনার চাবিকাঠি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরের সমল্লেওন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন যে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ শুধু শিক্ষক নয় গবেষক ও পেশাদার মানসিক স্বাস্থ্য সেবাদানকারী তৈরিতেও কাজ করে যাচ্ছে। তিনি মানসিক স্বাস্থ্য সেবা ও এর কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সহায়তায় কথা তুলে ধরেন। দেশে মানসিক স্বাস্থ্য সেবার খরচ কমিয়ে সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহনে সরকারের সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুরত্ত আরোপ করেন।

উল্লেখ্য উক্ত সম্মেলন উদযাপন উপলক্ষে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্লেনারি সেশন, সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বেশ কিছু দেশি বিদেশি গবেষণাপত্র উপস্থাপিত হচ্ছে।

সম্মেলনটি যৌথ ভাবে আয়োজন করছে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকভাবে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতার লক্ষে কাজ করে যাচ্ছে পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা ও এই বিষয়ে বিভিন্ন গবেষণা তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য ২০০৬ সাল থেকে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্মেলন অনুষ্ঠান আয়োজন করে আসছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস : বাংলাদেশ-ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে মুক্ত ১৫১ জেলে

উপনির্বাচন বাতিলের পর থমথমে গাইবান্ধা

গার্মেন্টস শ্রমিকদের সামাজিক সুরক্ষা বাস্তবায়ন এখন সময়ের দাবী

ভারত-পাকিস্তান ক্রিকেটযুদ্ধ, যা বললেন সৌরভ

মনুস্কোতে মৃত্যুবরণকারী শান্তিরক্ষীর নামাজে জানাযা অনুষ্ঠিত

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

দেশে ৪ শতাধিক জিন এক্সপার্ট ল্যাব রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সারের ভর্তুকিতে লাগছে ৩০ হাজার কোটি টাকা: কৃষিমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানা নির্বাচিত