300X70
সোমবার , ২০ জুন ২০২২ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরবার সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিসের মহাপরিচালকের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২০, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়ন-অগ্রগতির সাথে সাথে অগ্নিনিরাপত্তায় যে বর্ধিত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সকলকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল ।

তিনি ২০ জুন সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং ঢাকার বিভিন্ন জোনের উপসহকারী পরিচালকগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সকাল সোয়া ৯টায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে দরবারের মূল অনুষ্ঠান শুরু হয়। মূল অনুষ্ঠানের শুরুতে সবার প্রথমেই সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিদুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর মহাপরিচালক মহোদয় তাঁর বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা, তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে তাঁকে পদায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সীতাকুণ্ডের দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের উন্নত বাংলাদেশ এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সাথে সঙ্গতিপূর্ণভাবেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও একটি আধুনিক ও উন্নত বাহিনীতে পরিণত হবে বলে আশা ব্যক্ত করেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক। পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রগতির সাথে অগ্নিনিরাপত্তা বিষয়ে যে বর্ধিত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবেলার লক্ষ্যে সঠিকভাবে দায়িত্ব পালনের ওপর গুরত্বারোপ করে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সকলকে আন্তরিক থাকতে হবে। দায়িত্ব পালনের ব্যত্যয় হলে তা মেনে নেয়া হবে না। আমি সকলের ওয়েলফেয়ার যেমন দেখার চেষ্টা করবো, একই সাথে নিজ দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেলে আমি সংশ্লিষ্ট কর্কর্তা-কর্মচারীকে জবাবদিহির আওতায় আনতেও দ্বিধা করবো না।’ সকলের সম্মিলিত চেষ্টায় এই বাহিনীর সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী সকল সুবিধা ও ছুটি প্রদানের ক্ষেত্রে তাদেরকে উদার হওয়ার পরামর্শ দেন। তিনি সকলের উদ্দেশে বলেন, “আইন অনুযায়ী আপনাদের প্রত্যাশিত সকল বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাকে লিখে জানাতে পারবেন। যদি মনে হয় কোনো কারণে আপনার আবেদন আমার কাছে পৌঁছায় না তাহলে আমার ফোনে সরাসরি এসএমএস করে বা ফোন করে আমাকে তা জানাতে পারবেন। এই সুযোগ বাহিনীর সকল সদস্যের জন্য উন্মুক্ত।” এরপর তিনি দরবারে উপস্থিত সদস্যদের প্রত্যাশার কথা শুনতে চান। এ সময় বেশ কয়েকজন তাঁদের প্রত্যাশা তুলে ধরেন। মহাপরিচালক মহোদয় সকলকে আশ্বস্ত করে বলেন, আইন অনুযায়ী সকলের প্রত্যাশা পূরণের সক্রিয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এরপর সীতাকুণ্ডের দুর্ঘটনায় সফল নেতৃত্বদানের জন্য মহাপরিচালক মহোদয়ের হাতে অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ সম্মিলিতভাবে অভিনন্দন স্মারক তুলে দেন। মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করার মাধ্যমে সকাল ১০-৩০ ঘটিকায় দরবার শেষ হয়। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

র‌্যাব-এর অভিযান: রাজধানীর বনানীতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৩

বাংলাদেশ আইসিটি কম্পিটিশনের দ্বিতীয় পর্বে ১২৭ শিক্ষার্থী

হংকং সিক্সেসে বাংলাদেশের নেতৃত্বে আকবর

শেকৃবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মুন্সীগঞ্জে প্রিমিয়ার সিমেন্ট ব্যবস্থাপকের ৬ মাসের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা

বিএনপির সমাবেশ: গোলাপবাগে দ্রুতগতির ইন্টারনেট বন্ধের নির্দেশ

ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী জাতীয় পাটির যুগ্ম মহাসচিব

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

পবিত্র রজব মাসের ফজিলত ও ইবাদত!