300X70
মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামে যুক্ত হয়েছে আইপিডিসি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৫, ২০২৪ ১:২৩ পূর্বাহ্ণ

এসএমই ফাউন্ডেশনের সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রমের জন্য

বাঙলা প্রতিদিন ডেস্ক : আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় পর্যায়ের এসএমই ফাউন্ডেশনের রিভলভিং ফান্ড ঋণ বিতরণ কার্যক্রমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের আরও ৪৫০ কোটি টাকা ঋণ বিতরণ করা হবে এবং আইপিডিসি ফাইন্যান্স এই আর্থিক ক্ষমতায়ন প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই প্রোগ্রামটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ এবং এসএমই ফাউন্ডেশনের রিভলভিং ফান্ডের অংশ, যা কোভিড-১৯ মহামারির সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য পাশে রয়েছে। এই উদ্যোগের অধীনে, আইপিডিসি ফাইন্যান্স ৬% সুদে ঋণ প্রদান করবে, এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য কোন জামানত প্রয়োজন হবে না। ঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের জন্য অন্তত ৩০% এবং সিএমএসএমই ক্লাস্টারগুলির উদ্যোক্তাদের জন্য ১০% বরাদ্দের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রোগ্রামটি উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে যা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

এই চুক্তিতে ১৯টি ব্যাংক এবং ৪টি আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে, যার অধীনে এই প্রতিষ্ঠানগুলোকে প্রধানত উৎপাদন এবং সেবা খাতে নিযুক্ত ব্যবসায়গুলোকে জামানতমুক্ত ঋণ প্রদানে উৎসাহিত করা হয়েছে। এই সম্মিলিত কার্যক্রমের লক্ষ্য হলো উদ্যোক্তাদের ক্ষমতায়ন, সহজ আর্থিক সমাধান প্রদান, অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন এবং বাংলাদেশে টেকসই ব্যবসায়িক চর্চার সমর্থন করা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা; অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ; এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মোঃ মাসুদুর রহমান; আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; হেড অফ এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান শাওনসহ অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ এবং এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধিদের অনেকে।

আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এই উদ্যোগের প্রতি তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা এই গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত যা বাংলাদেশের সিএমএসএমই খাতের পাশে দাঁড়াতে এবং সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। আইপিডিসি ফাইন্যান্স সহজ এবং স্বল্প খরচের আর্থিক সেবা প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থায়িত্বে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আইপিডিসি ফাইন্যান্স এবং এসএমই ফাউন্ডেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আজকের অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের উদ্যোক্তাদের সাফল্য অর্জনকে সুনিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের এসএমই খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখার আইপিডিসি যে প্রতিশ্রুতি সেটিই পুনর্ব্যাক্ত হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামল, সম্পাদক সাইদুল

মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় ভয়াবহ আগুন, আহত ২, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

বিশ্ব সংবাদমাধ্য‌মে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের খবর

উপজেলা পরিষদ নির্বাচনে (৩য় ধাপ) আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিকাশে কর্মীদের বেতন-ভাতা দেবে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স

নোয়াখালীতে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

ঈদের অনুষ্ঠান জমবে এবার বিশ্বের এক নম্বর টেলিভিশনের সাথে!

ছয় কারণে শ্রীলংকার অর্থনীতি বিপর্যস্ত

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

ফতুল্লায় ৫৪ কোটি টাকা নিষিদ্ধ জাল জব্দ