বাঙলা প্রতিদিন প্রতিবেদক: চার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিক্ষোভ শেষে হেফাজতের নেতাকর্মীরা মিছিল করবে বলে জানা যায়।
আজ শুক্রবার বাদ জুমা মসজিদের উত্তর পাশে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এ আয়োজন করেছে।
বিক্ষোভ সমাবেশ থেকে যে চারটি দাবি তোলা হয় তা হচ্ছে— নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা; শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতা-কর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।
এছাড়া কাশ্মির, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা) স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জাতীয় বিপ্লবী পরিষদ।



































