300X70
শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জনগণকে নির্বাচন নিয়ে সঠিক তথ্য ও স্বচ্ছ ধারণা দেয়াই নির্বাচন কমিশনের প্রধান কাজ : প্রধান নির্বাচন কমিশনার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৫, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের সর্বশেষ পরিস্থিতির আপডেট জানার জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে ভোটের সর্বশেষ পরিস্থিতির সঠিক তথ্য সম্পর্কে জনগণ যে কোনো জায়গা থেকে সহজে জানতে পারবে।

প্রধান নির্বাচন কমিশনার আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে তথ্য অধিদফতর স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, জনগণের কাছে নির্বাচন নিয়ে যেন বিশ্বাসযোগ্যতা তৈরি হয় ও আস্থার ঘাটতি না ঘটে সেজন্য নির্বাচন কমিশন এ অ্যাপ প্রণয়ন করেছে। এ অ্যাপের মাধ্যমে নির্বাচনের দিন দু’ঘণ্টা পর পর ভোটের সঠিক তথ্য সম্পর্কে জনগণ জানতে পারবে। জনগণকে নির্বাচন সম্পর্কে সঠিক তথ্য ও স্বচ্ছ ধারণা দেয়াই নির্বাচন কমিশনের প্রধান কাজ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান এবং ভোটারগণ যাতে ভোটকেন্দ্রে অবাধে যাতায়াত করতে পারে সেজন্য মাঠ পর্যায়ে পুলিশ, RAB, আনসার-ভিডিপি, আর্মি, নেভি, কোস্টগার্ডসহ সবমিলিয়ে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের দিন ভোট গ্রহণের কাজে ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকবে। এছাড়া এক লাখ কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ডবাই থাকবে। ৩ হাজার ম্যাজিস্ট্রেট ও বিচারক মাঠে থাকছে।

নির্বাচন কমিশন ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য কোনো চাপ প্রয়োগ করছে না এ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ভোট নাগরিক অধিকার ও ভোট প্রয়োগ নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়গুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যম ভোটারদের স্মরণ করে দিয়ে সচেতন করে তুলছে।

তথ্য অধিদফতর (পিআইডি) স্থাপিত মিডিয়া সেন্টার সম্পর্কে কাজী হাবিবুল আউয়াল বলেন, দেশি-বিদেশি সাংবাদিকগণ এখান থেকে লজিস্টিক সাপোর্ট, নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তা পাবেন। এই মিডিয়া সেন্টার আগামী ৮ জানুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মোঃ আলমগীর ও মোঃ আনিছুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম ও প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচন কমিশন এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে, Smart Election Management BD– অ্যাপের সাহায্যে একজন ভোটার তার এনআইডি এবং জন্ম তারিখ ইনপুট প্রদান করে নিজ ভোটকেন্দ্রের অবস্থান, ছবি, ম্যাপ, দূরত্ব সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, নির্বাচনি বিভিন্ন তথ্যের পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের তথ্য, প্রার্থীগণের তথ্য এবং নির্বাচনি ফলাফল অবহিত হওয়া যাবে অ্যাপটির মাধ্যমে। এ App-এর মাধ্যমে নাগরিকগণ নির্বাচনের দিন প্রতি ২ ঘণ্টা অন্তর Periodical Polling Progress পর্যবেক্ষণ করতে পারবেন।

স্মার্ট মোবাইল ফোনে ডাউনলোড এবং ইন্সটল করার জন্য ÔSmart Election Management BDÕ- অ্যাপটি Google play store (android ডিভাইসের জন্য) এবং App store (i-phone এর জন্য)- এ পাওয়া যাচ্ছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা বিমানবন্দরের ৩য় টার্মিনাল প্রকল্পে ব্যবহার হবে বার্জারের পণ্য

দক্ষিণখানে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করল পাকিস্তান

ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে : ধর্ম উপদেষ্টা

এবার হজ পালনে ৪ শর্ত

‘অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে ধর্মব্যবসায়ীদের প্রতিহত করতে হবে’

বুড়িগঙ্গা নদী পারাপারের সব নৌযান বন্ধ

বিএসএমএমইউয়ে অত্যাধুনিক আরএফএ মেশিনের শুভ উদ্বোধন

তেলেগু-হরিজন সম্প্রদায় হতে ৭৫ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিলো দক্ষিণ সিটি

বান্দরবানের ঘুমধুম সীমান্তে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক