300X70
শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জামায়াতের সমাবেশ: ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা বলয় ও নেপথ্যের কারণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৯, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ


বাঙলা প্রতিদিন প্রতিবেদক:
রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ, যা ঘিরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নজিরবিহীন এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। এই নিরাপত্তা বলয়ের মূল উদ্দেশ্য শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করা এবং জননিরাপত্তা অক্ষুণ্ণ রাখা।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। এছাড়া সমাবেশ স্থল ও আশপাশ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে এবং সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, যেসব সড়ক দিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন সেসব সড়কেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

সকাল থেকে দেখা যায়, শাহবাগ, মৎস্য ভবন, বাংলা মোটর, দোয়েল চত্বর ও টিএসসি হয়ে দলটির নেতাকর্মীরা দলে দলে বিভিন্ন স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে একত্রিত হচ্ছেন। এ সময় এসব এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। যাতে করে নেতাকর্মীরা নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন। আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এছাড়া এসব এলাকায় আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

অন্যদিকে সমাবেশস্থল ও এর আশপাশ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। এছাড়া সমাবেশস্থলের নিরাপত্তা ব্যবস্থা যেন সুন্দর থাকে সেজন্য পুলিশ সদস্যরা সমন্বয় করে কাজ করছেন।

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সমাবেশ স্থল ও এর আশপাশ এলাকায় অবস্থান নিয়েছে। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলটির নেতাকর্মীরাও নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। তারা সমাবেশে আসা দলীয় নেতাকর্মীদের বিভিন্ন শৃঙ্খলা মেনে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছেন।

এদিকে দলটির সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় ডাইভারশন দেওয়া হয়েছে বলে ট্রাফিকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিসি) কাজী রুমানা নাসরিন বলেন, সকালের ধাক্কাটা আমরা কিছু সামলিয়েছি। নেতাকর্মীদের নিয়ে আসা বড় বাসগুলোকে আমরা ভেতরে প্রবেশ করতে দেইনি। আর তারাও বড় বাস নিয়ে আসিনি বড় বাস দূরে থামিয়ে নেতাকর্মীরা হেঁটে সমাবেশস্থলে এসেছেন। আর কিছু জায়গায় আমরা ডাইভারশন দিয়েছিলাম।

তিনি বলেন, এখন যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা রাস্তায় আছি এবং পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছি। তবে এত বড় জনসমাবেশ যেহেতু তাই কিছুটাতো প্রভাব পড়বেই রাস্তায়।

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা জামায়াতের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হবে। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জাতীয় নির্বাচন সামনে রেখে সমাবেশ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তাও।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বোনদের বঞ্চিত করা অচিরেই শাস্তিযোগ্য অপরাধ!

আরইউজের নতুন সভাপতি রফিকুল, সম্পাদক তানজিমুল

যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

চা শ্রমিকদের মুখে হাসি দেখতে চাই

সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের

ছোট পোশাক পরে এবার ট্রোলের শিকার রাশমিকা

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

রেমিট্যান্স সুবিধা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্র্যাক ব্যাংক

লোহাগড়ায় ১১শ’ পিচ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক