300X70
বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জেএসপি৩ প্রকল্পের সফল সমাপ্তি উদযাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৫, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশে প্রাথমিক শিক্ষা খাতের অগ্রগতিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ খাতে, গত ২০ বছরে জাইকার অংশীদারিত্বমূলক উদ্যোগের পর্যালোচনা ও জেএসপি৩ প্রকল্পের সফল সমাপ্তি উদযাপনে জাইকা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে ‘রিভিউ অব টোয়েন্টি ইয়ারস অব জাইকা কো-অপারেশন ফর প্রাইমারি এডুকেশন ইন বাংলাদেশ অ্যান্ড কমপ্লিশন অব জেএসপি৩ প্রজেক্ট’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে। আজ (১৪ মে) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
ড. বিধান রঞ্জন রায় পোদ্দার জাপান সরকার ও জাইকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রাইমারি এডুকেশন ডেভেল্পমেন্ট প্রোগ্রাম (পিইডিপি) ৩ ও ৪ -এর আওতায় জাইকা’র ৫ বিলিয়ন জাপানি ইয়েন অনুদান বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষাপদ্ধতি মুখস্থ নির্ভরতা থেকে অন্বেষণমূলক শিক্ষাব্যবস্থায় রূপান্তরে জাইকার কারিগরি সহযোগিতামূলক প্রকল্প সমূহ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
বৈশ্বিক অস্থিরতার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। এ প্রেক্ষাপটে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা পিইডিপি৫ প্রকল্পের জন্য অনুদান সহায়তা অব্যাহত রাখতে জাপান সরকারের প্রতি আহ্বান জানান।
জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে গত ২০ বছরের অভিজ্ঞতার বিষয়ে আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন, গত দুই দশকে জাইকা শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, পাঠ্য উপকরণ তৈরি, লেসন স্টাডি পদ্ধতির চালু এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পাঠক্রম ও পাঠ্যপুস্তক সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও উল্লেখ করেন, আগামী ২০-৩০ বছরের জন্য বাংলাদেশের শিক্ষা খাতে একটি দীর্ঘমেয়াদি ‘জাতীয় লক্ষ্য’ প্রণয়ন করা প্রয়োজন, যা ভবিষ্যৎ পরিকল্পনার দিক-নির্দেশনায় ভূমিকা রাখবে।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। তিনি জাইকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের ধারাবাহিক শেখার মান উন্নয়নে জাইকার সহায়তা অত্যন্ত কার্যকর ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাইকার সহযোগিতা অব্যাহত থাকলে সরকার প্রাথমিক শিক্ষার পদ্ধতি ও শেখার পরিবেশে আরও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
সেমিনারে মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ), জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), উন্নয়ন সহযোগী এবং শিক্ষা খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারটি অতীতের মাইলফলক উদযাপন, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যতে প্রাথমিক শিক্ষা উন্নয়নে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গল টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিক

ট্রাক চাপায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু

সচিবালয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন চলবে

লংকাবাংলা ফাইন্যান্স ও ইনসাফ বারাকাহ কিডনি এবং জেনারেল হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলাগুলোতে

সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০’ আইন জাতীয় সংসদে উত্থাপন

গ্রুমিং সচেতনদের জন্য বিয়ার্ডো ও লিভন নিয়ে এলো স্পেশাল এডিশন ‘স্টাইলিং সল্যুশন’

তামাক ক্ষতি ছাড়া জীবনে কোনো অবদান রাখেনা : স্থানীয় সরকার মন্ত্রী

মূল্যস্ফিতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ : বিসিআই

সাড়ে চার ঘণ্টা পর পারাবত ট্রেন চলাচল শুরু, তদন্তে দুই কমিটি