300X70
রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সচিবালয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন চলবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৬, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা
বাঙলা প্রতিদিন প্রতিবেদক :
চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টা নাগাদ রাজধানীর প্রেসক্লাব থেকে হাইকোর্ট মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে শিক্ষকদের পদযাত্রা পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এ সময় পুলিশের হামলায় ১০ থেকে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এরমধ্যে তাৎক্ষণিক পরিচয় পাওয়া আহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫), বিন্দু ঘোষ ও মারুফা আক্তার (২৫)। তাঁরা সবাই ইবতেদায়ি শিক্ষক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

এদিকে, সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করেছেন ইবতেদায়ী শিক্ষকদের একটি প্রতিনিধি দল। তবে সেখান থেকে কোনো প্রকার সিদ্ধান্তের কথা জানানো হয়নি বলে জানিয়েছেন ইবতেদীয়া মাদরাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয় থেকে এসে তিনি একথা জানান। কাজী মোখলেসুর রহমান বলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে তারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের দাবি জানিয়েছি। তারা বলেছেন আমরা আপনাদের পক্ষ থেকে দাবি-দাওয়া শুনেছি। লিখিত আকারে কাগজপত্র নিয়েছি।

আগামীকাল সোমবার আমাদের মিটিং আছে আমরা আমাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সঙ্গে বসবো এবং তাদেরকে এই মেসেজ জানাবো। এরপর মেসেজ অনুযায়ী আপনাদের শিক্ষা প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিব।
তিনি বলেন, আমরা সেখান থেকে বের হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শিক্ষকদের দাবি জাতীয়করণের প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমরা এখানে আগামীকাল (সোমবার) পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোন ধরনের সিদ্ধান্ত না আসে তাহলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দিব।

সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
ঢাকা মেডিকেলে ঝালকাঠি থেকে আসা দপদবিয়া শেখবাগল মাদ্রাসার প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ১৯ তারিখ থেকে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি করে আসছিলাম।

অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। চাকরি জাতীয়করণ ছাড়া অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোড বিহীন মাদরাসাগুলো মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলাদা নীতিমালা প্রণয়ন করা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি অনুমোদনের ব্যবস্থা নেওয়া।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, “তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে জাদুঘরের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। কিন্তু তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। পরে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে অবস্থান নিয়েছেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন। আন্দোলনকারীরা এক জায়গায় একত্রিত না থাকলেও শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে;
১. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা।
২. রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলো মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।
৩. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলাদা নীতিমালা।
৪. পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন।
৫. প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া।
৬. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা নেওয়া।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে বিটুমিন উৎপাদিত হলে সরাসরি ব্যবহারে গুণগতমান ঠিক থাকবে!

বিশ্বব্যাপী ”ওয়ালটন ডে” উদযাপিত, কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা

কোন দিন কোন শ্রেণির বই পাবে শিক্ষার্থীরা

নামাজ পড়তে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মুসল্লির

মেছো বিড়াল সংরক্ষণ শুধু প্রাণী অধিকার নয়, পরিবেশ রক্ষার জন্যও জরুরি : পরিবেশ ও বন উপদেষ্টা

 সেনবাগে লুডু খেলায় বাধা দেয়ায় ফাঁস দিল স্কুলছাত্রী

ইউক্রেনের বাঙ্কারে আটকে আছেন দুই বাংলাদেশি ছাত্র

ঈদ উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ হতে অসহায় এবং দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

ডাচ্-বাংলার টাকা উদ্ধারের মামলার প্রতিবেদন ১৩ এপ্রিল

মেঘালয়ে কারফিউ, ইন্দো-বাংলা সীমান্তে বিএসএফের সর্বোচ্চ-সতর্কতা জারি