300X70
মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২০ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৩, ২০২০ ১০:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ঢাকাস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ৩ নভেম্বর মঙ্গলবার ‘জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতার অবদান’ শীর্ষক আলোচনাসভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ সহিত্য পরিষদের সভাপতি কবি আজহারুল ইসলাম, বাকশাল এর মহাসচিব কাজী জহিরুল হক কাইয়ুম, কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক ছড়াকার তৌহিদুল ইসলাম কনক, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, দৈনিক নবচেতনার মফস্বল সম্পাদক মিজান শাজাহান, সংগঠনের সদস্য নাসির উদ্দিন আহমেদ, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ও ৩ নভেম্বরের হত্যাকান্ড মূলত একইসূত্রে গাথা। বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে মুক্তিযুদ্ধে পরাজিতরা নৃশংসভাবে হত্যা করে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক জাতির জনক বঙ্গবন্ধু একনিষ্ট সহচর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মন্সুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকান্ড বাংলাদেশের এক কলঙ্কিত অধ্যায়। তিনি ৩ নভেম্বর জেল হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ও তাদের দোসররা বর্তমানেও সক্রিয় রয়েছে। স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা চিরদিনের জন্যে মুছে ফেলতে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতাকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। যা পৃথিবীর ইতিহাসে জঘন্য ও বর্বরোতি। তিনি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ এবং গুণাবলি সকলের মধ্যে সঞ্চারিত ও প্রসারিত করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ ও স্বপ্ন ছিল অভিন্ন। তারা একটি সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নিরলসভাবে কাজ করছেন। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্বীয় দায়িত্ব সততা ও সচ্ছতার সাথে পালন করার আহ্বান জানান।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ও ৩ নভেম্বরের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠি হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জয়বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাল তথ্য দিলে মার্কিন ভিসা পাবেন না, জানানো হবে সংশ্লিষ্ট সংস্থাকে: মার্কিন দূতাবাস

কোভিড-১৯ টেস্টিং সচেতনতায় প্রাভা হেলথ

মৃত্যুঞ্জয়ী মুজিব

বাউবি’তে শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রামাণ্য চিত্র প্রদর্শনী

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : অভিযুক্ত এসকেএল-৩ নামের সেই কার্গো জাহাজটি আটক

জামায়াতের সমাবেশ: ডিএমপির নজিরবিহীন নিরাপত্তা বলয় ও নেপথ্যের কারণ

টঙ্গীতে ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ রাবার বুলেট নিক্ষেপ

ইউক্রেনে ৫ বাংলাদেশির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী যা জানালেন

জনতা ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন 

ছাত্রলীগ নেতা জসিম হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড