300X70
মঙ্গলবার , ৯ নভেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ডিজিটাল বাণিজ্যকে টেকসই করতে পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য : মোস্তাফা জব্বার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৯, ২০২১ ১১:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :  ডিজিটাল বাণিজ্যকে টেকসই করার জন্য পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। তিনি বলেন সামনের দিনের বাণিজ্য হবে ডিজিটাল বাণিজ্য। করোনাকালে শাকসবজী থেকে কোরবানির গরু কেনা- বেচা ডিজিটাল পদ্ধতিতেই হয়েছে। করোনা পরবর্তী জীবনধারাতেও আমাদের বাণিজ্য ডিজিটাল হতেই থাকবে। এই পরিস্থিতি বিবেচনায় যারা ডিজিটাল বাণিজ্যে আছে তাদের প্রশিক্ষণ প্রদানে ই-ক্যাবকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। সেই লক্ষ্যে মন্ত্রী ই-ক্যাবকে সরকারি সহযোগিতা প্রদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আজ সোমবার রাতে ঢাকায় ই-ক্যাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ই-ক্যাব আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল কমার্স নিয়ে সাম্প্রতিক সময়ে নেতিবাচক কিছু দৃষ্টান্ত খুবই অপ্রত্যাশিত এবং দু:খজনক উল্লেখ করে বলেন, যখন কোন প্রযুক্তি আসে তখন প্রতারণায় কেউ কেউ প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু প্রতারণা করে বেশি দূর এগুনো যায় না। যারা দুর্নীতি করছে তারা টিকতে পারবে না। হাতে গণা কয়েক জন প্রতারকের জন্য এই সম্ভাবনাময় ক্ষেত্রটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে প্রণীত সরকারি নীতমালা অনুসরণে ই-ক্যাব সদস্যদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে বলেন, কেন্দ্রীয় মনিটরিং সেল ও কমপ্লেন সেলের কার্যক্রম জোরদার করে সামনে এগিয়ে যেতে হবে। এই বিষয়ে ই-ক্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ই-ক্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব মোস্তাফা জব্বার। প্রযুক্তি বিষয় ট্রেডবডি বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বেসিস-এর সাবেক সভাপতি জনাব মোস্তাফা জব্বার ই-ক্যাব প্রতিষ্ঠায় সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এবং অধ্যাপক ড. জামিলুর রেজার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি পথবেয়ে প্রচলিত বাণিজ্যকে ডিজিটাল বাণিজ্যে রূপান্তরের যে যাত্রা শুরু হয়েছে তা এগিয়ে নিতে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর। ২০২১ সালে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রনায়ক জনাব মোস্তাফা জব্বার বলেন, ফাইভ-জি প্রযুক্তি চালু, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপণ এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে। ডিসেম্বরেই আমরা পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করতে যাচ্ছি। তৃতীয় সাবমেরিন সংযোগ ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ উৎক্ষেপণ বাস্তবায়ন কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমি কায়সার ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ই-ক্যাবের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ই-ক্যাব সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সিরিজ বোমা হামলার ১৭ বছর আজ

“গ্ল্যাড জেনারেটর” একটি দেশীয় পণ্যের উত্থান

সাতটি বিভাগীয় শহরে নারীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর”

ক্রিসমাসে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা বিশেষ ডিসকাউন্টে উপভোগ করছেন হোটেলে

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মসজিদ থেকে বেরিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

নাটোরে ৮টি বোমা উদ্ধার, বিএনপি কর্মী আটক

তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশনা ডিএনসিসি প্রশাসকের

চলতি বছর বোনমেরু ট্রান্সপ্লান্ট শুরু করা হবে : বিএসএমএমইউ উপাচার্য

জুলাই গণঅভ্যুত্থানে কওমী ছাত্রদের অবদান স্মরণে ১৯ জুলাই ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’