300X70
শুক্রবার , ২৪ জুন ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

টিটু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক দশক ধরে পলাতক আসামী গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৪, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

পূর্ব শক্রতার জের ধরে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে গত ২৬/১১/২০১০ খ্রিঃ তারিখ হুমায়ুন কবির @ টিটু’কে আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলি ভিকটিম টিটু-র মাথার ডান পার্শ্বে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। আহত টিটু’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যার মামলা নং-৪৯ তাং-২৬/১১/২০১০ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। এই মামলায় সোহাগ @ বড় সোহাগ (৩৪), মামুন (৩৩) ও রবিন শেখ (৩০) সহ অজ্ঞাতনামা : আরো ৩/৪ জনকে আসামী করা হয়।

রবিন শেখ বিগত ২০১০ সালে টিটু হত্যা মামলার ০৩ নং আসামী হিসেবে গ্রেফতার হয় এবং ২০১২ সালে কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করে বলে জানা যায়। সে জামিন লাভ করার পর থেকে পলাতক রয়েছে।

গত ২৮/১২/২০১৭ খ্রিঃ তারিখ উক্ত মামলার ৩ নং আসামী রবিন শেখ এর অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত রায় প্রকাশ করেন। বিজ্ঞ আদালত রবিন শেখ (৩০) এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। কিন্তু রবিন ২০১২ সালে জামিন লাভের পর হতে অদ্যাবধি পর্যন্ত আত্মগোপনে ছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আজ শুক্রবার (২৪ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন বরাবো এলাকা হতে আয়নাবাজ সোহাগের অন্যতম সহযোগী ও টিটু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ১০ বছর যাবৎ পলাতক আসামী মোঃ রবিন শেখ (৩০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায় যে, রবিন উক্ত হত্যাকান্ডের সময় নবাবপুর এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করত। ২০১২ সালে জামিনে মুক্তি লাভের পর সে নিজেকে লুকিয়ে রাখার জন্য নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মিথ্যা পরিচয় দিয়ে রাজমিস্ত্রি হিসেবে কাজ করেছে।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন বরাবো এলাকায় অটো-ড্রাইভার সেঁজে আইনের চোখকে ফাঁকি দিয়ে অদ্যাবধি পর্যন্ত নিজেকে আত্মগোপন করে রেখেছিল।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আসামী রবিন ও আয়নাবাজ সোহাগ একই এলাকায় পাশাপাশি বাসায় বসবাস করত। সেই সুবাদে রবিন এর সাথে মামুন ও সোহাগের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠে। যার ফলে রবিন সোহাগের অন্যতম সহযোগী হিসেবে কাজ করত বলে জানা যায়।

উল্লেখ্য র‌্যাব-১০ উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত ০১ নং আসামী আয়নাবাজ সোহাগ’কে গত ২৯/০১/২০২২ খ্রিঃ তারিখ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল মিডফোর্ড হাসপাতাল এলাকা হতে ২ নং পলাতক আসামী মামুন’কে গত ১০/০৩/২০২২ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনা ঘাট এলাকা হতে এবং ৩ নং পলাতক আসামী রবিন’কে আজ (২৪ জুন) নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন বরাবো এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত হত্যা মামলায় সাজাপ্রাপ্ত (যাবজ্জীবন কারাদন্ড) সকল আসামীদের র‌্যাব-১০ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নোয়াখালীর সেনবাগে করোনায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু

স্বামীকে বটি দিয়ে কুপিয়ে ‘শয়তান’ তাড়ানোর চেষ্টা গৃহবধূর!

মহালছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ’র চাঁদা আদায়কারী আটক

টিউলিপের চিঠি পেয়েছি : প্রেস সচিব

খালেদা জিয়ার পাসপোর্টসহ জন্মতারিখ সংক্রান্ত সব নথিপত্র তলব

পূর্বাচলে ২০ একর জমির ওপর ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে ১ জানুয়ারি

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৭

মাগুরায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ এক জনকে উদ্ধার

সাংবাদিকতার মাধ্যমে সত্যকে সঠিকভাবে তুলে ধরুন: মসিক মেয়র টিটু