300X70
মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকা বারে বিপুল উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদযাপিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৭, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও গভীর শ্রদ্ধায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম আমাদের বাঙালি চেতনা, সাহিত্য ও সংস্কৃতির দুটি অবিনাশী বাতিঘর। রবীন্দ্রনাথ যেমন আমাদের হৃদয়ের গভীর অনুভূতি ও মননশীলতাকে সমৃদ্ধ করেছেন, তেমনই নজরুল আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ও সাম্যের গান গাইতে। তরুণ প্রজন্মের মাঝে এই দুই মহান কবির আদর্শ ও সাহিত্য দর্শন ছড়িয়ে দিতে হবে। তিনি সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে এবং মেধা-মননভিত্তিক সমাজ গঠনে আইনজীবীদের এই চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি। তিনি তাঁর বক্তব্যে বাঙালি সংস্কৃতি ও স্বাধিকার আন্দোলনে রবীন্দ্র-নজরুলের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আইন পেশার পাশাপাশি আইনজীবীদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান, যিনি অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিপুল সংখ্যক সিনিয়র ও জুনিয়র আইনজীবী এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ রবীন্দ্র ও নজরুল সঙ্গীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

আমদানির খবরে ডিমের দাম হালিতে ১০ টাকা কমেছে

রাশিয়ার শাস্তি চান জেলেনস্কি, ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ার দাবি

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টুঙ্গিপাড়ায় দু্ঃস্থ মানুেষর মাঝে ঈদ উপহার প্রদান করলো সেনাবাহিনী

বিচারপতি নাজমুল আহসানের সম্মানে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

মোহাম্মদপুর লাউতলা খালে ডিএনসিসির বৃক্ষরোপণ

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রীর শোক

কেরাণীগঞ্জে অবৈধ ক্রিপ্টো-কারেন্সি কেনাবেচার অভিযোগে ২ জন গ্রেফতার

বাগেরহাটে এসআইকে কুপিয়েছে মামলার আসামী