300X70
রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তমদ্দুন মজলিস মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে জোরালো দাবি তুলেছিল সর্বপ্রথম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আবদুল গাফ্ফার চৌধুরীর ‘একুশের গান’ কবিতার শেষ লাইনগুলো হলো- ‘আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে/জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে-মাঠে-ঘাটে বাঁকে/দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি/একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি…।’

মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে জোরালো দাবি তুলেছিল সর্বপ্রথম তমদ্দুন মজলিস। ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন কী ভাষা আন্দোলনের ইতিহাস রচয়িতা বশীর আল হেলালও যখন লেখেন, ‘তমদ্দুন মজলিসের প্রাথমিক উদ্যোগই ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে বিশেষ গতি লাভ করেছিল।’ তখন বুঝতে কষ্ট হয় না উল্লিখিত চিন্তার শিকড় কতদূর বিস্তার লাভ করেছে।

এর প্রমাণ গত তিন-চার বছর বিভিন্ন মাধ্যমে তমদ্দুনপন্থীরা বলতে শুরু করেছেন যে, ‘তাঁরাই ভাষা আন্দোলনের জনক।’ তাই ঘটনাবলীর যথাযথ বিশ্লেষণে এ সব দাবির যৌক্তিকতা দেখে নেয়া দরকার।

তমদ্দুন মজলিসের প্রকাশিত পুস্তকাদি এবং প্রতিষ্ঠাতা আবুল কাসেম ও তাঁর সহযোগীদের বিভিন্ন সময়ে প্রচারিত বক্তব্যে দেখা যায়, তাদের লক্ষ্য ছিল দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কয়েম করার চেষ্টা চালানো। এরা রাজনৈতিক চিন্তায় প্রগতিশীল সমাজ ব্যবস্থার ঘোরবিরোধী ছিলেন। সম্ভবত বাংলা রাষ্ট্রভাষার বিষয়টি তাদের এই বিশেষ প্রয়োজনের অংশ হিসেবেই তাঁরা চেয়েছিলেন; বাঙালী জাতিসত্তার সঙ্গে সমন্বিত করে নয়।

মতাদর্শগত এই বৈশিষ্ট্যের কারণ, তাঁরা ভাষা আন্দোলনে আপোসপন্থা গ্রহণে দ্বিধা করেননি। এর প্রমাণ মার্চে জিন্নাহর পূর্ববঙ্গে সফর উপলক্ষে ভাষাবিষয়ক লক্ষ্য অর্জনে তাদের আনন্দ ও প্রত্যাশা এতই স্পষ্ট ছিল যে, কোন দূরদর্শিতার পরিচয় না রেখেই লীগ শাসনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তাঁরা মাঝপথে আন্দোলন স্থগিত করে দিতে এতটুকু দ্বিধা করেননি।

এমন কী জিন্নাহ চলে যাওয়ার পর লক্ষ্য অর্জনে চ‚ড়ান্ত ব্যর্থতা সত্তে¡ও সেই স্থগিত আন্দোলন শুরু করার কোন উদ্যোগ তাঁরা গ্রহণ করেননি। এ বিষয়ে সংগ্রাম পরিষদকে উজ্জীবিত করার কোন চেষ্টাও তাঁরা করেননি। তমদ্দুন মজলিসের এই ভূমিকার পরও ভাষা আন্দোলন নিয়ে আরও অনেক ঘটনা প্রবাহ চলতে থাকে। ২৪ মার্চ কার্জন হলে সমাবর্তন বক্তৃতায় জিন্নাহ সাহেব যখন রাষ্ট্রভাষা প্রশ্নে সেই পুরনো সুরেই কথা বলেন তখন উপস্থিত ছাত্রদের মধ্য থেকে না না (নো নো) ধ্বনির প্রতিবাদ উচ্চারিত হলো।

তখন জিন্নাহ সাহেব কিছুক্ষণ চুপ থেকে তাঁর বক্তব্য শুরু করেন এবং দ্রুত শেষ করে চলে যান। বিদায়ের সময় প্রদত্ত বেতার ভাষণে তিনি উর্দু রাষ্ট্রভাষার বিষয়টি বেশ জোরের সঙ্গেই উল্লেখ করেছেন। কার্জন হলে ওই না না প্রতিবাদে অংশ নিয়েছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন ও তাঁর সহকর্মী ছাত্রগণ।

একই দিন সন্ধ্যায় জিন্নাহ সাহেব সংগ্রাম পরিষদের প্রতিনিধিদের- শামসুল হক, কমরুদ্দিন আহমদ, আবুল কাসেম, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ প্রমুখের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধি দলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর পরও প্রতিনিধি দল সঙ্গে নিয়ে যাওয়া স্মারকলিপিটি পেশ করতে ভুলে যাননি। ভাষাসৈনিক আব্দুল মতিন ও আহমদ রফিক রচিত ‘ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য’ গ্রন্থে উল্লেখিত তথ্য তুলে ধরা হয়।

একই গ্রন্থে বলা হয়েছে, ভাষা আন্দোলনের ইতিহাস প্রণেতা বদরুদ্দিন উমরের মতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় ১৯৫১ সালের ১১ মার্চ। বদরুদ্দিন উমর লিখেছেন, ১৯৫২ সালের ১৩ মার্চের পর কোন এক সময় পতাকা দিবস পালিত হয় এবং তাতে ৭৫০ টাকা সংগৃহীত হয়েছিল।

১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি কর্মসূচী সফল করে তোলার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং যুবলীগের কর্মীরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এদের ডাকে স্বতঃস্ফূর্ত উদ্দীপনায় সাড়া দেয় ঢাকার প্রতিটি স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্রদের ওই সভা থেকে সারাদেশে ২১ ফেব্রুয়ারি হরতাল, ছাত্র-ধর্মঘট ও মিছিলসহ আইন পরিষদ ঘেরাওয়ের প্রস্তাব করা হয়। কারণ ওই দিন পূর্ববঙ্গে আইন পরিষদের অধিবেশন চলার কথা ছিল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

“মুজিব ভাই” অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ

রোজিনাকে নিয়ে ফায়দা লুটতে চায় দেশবিরোধীরা : তথ্যমন্ত্রী

যুবরাজ সালমানই এখন অঘোষিত বাদশাহ

নৃত্যকে বলা হয় সকল শিল্পের জননী : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিষিদ্ধ জালের থাবায় হুমকির মুখে মাছ ও জীববৈচিত্র্য

স্ত্রীর স্বীকৃতি পেতে কলেজ অধ্যক্ষের অফিসে এক নারী

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’তে রাহুল সাংকৃত্যায়নের ‘ভোলগা থেকে গঙ্গা’ নিয়ে আলোচনা

স্বাধীনতাবিরোধীরা সুবর্ণজয়ন্তীতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : তথ্যমন্ত্রী

টেকনাফে ৫৬ হাজার ইয়াবাসহ ৫জন আটক