বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির বৈঠক রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হবে।
এদিন বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বিএনপি’র সঙ্গে বৈঠকের পর বিকাল সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপি’র সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।



















































