300X70
সোমবার , ১০ জুলাই ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ধানমন্ডি’র আই হাসপাতাল ও কনকর্ডের নির্মাণাধীন ভবনসহ ২৩ স্থাপনাকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১০, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ

এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাদসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধানমন্ডি আই হাসপাতাল ও কনকর্ড নির্মাণাধীন ভবনসহ মোট ২৩টি স্থাপনাকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ সিটির ৮ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সময় মোট ২৩ মামলায় ২ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আজ সোমবার (১০ জুলাই) করপোরেশনের আওতাধীন ধানমন্ডি ৩০, গোপীবাগ, ঝিগাতলা, বংশাল, মানিকনগর, স্বামীবাগ, মান্ডা, নতুন পাড়া, ডেমরা, রসুলপুর, কুতুবখালী, ধনিয়া ও যাত্রাবাড়ী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ধানমন্ডি ৩০ এলাকায় ৩০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় বাংলাদেশ আই হাসপাতালের ধানমন্ডি ব্রাঞ্চ, কনকর্ড রিয়েল এস্টেট কর্তৃক নির্মাণাধীন একটি ভবনসহ মোট ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা পায়।

আদালত এ সময় ধানমন্ডি আই হাসপাতালকে ৩০ হাজার, কনকর্ড রিয়েল এস্টেট কর্তৃক নির্মাণাধীন ভবনের দায়িত্বরত প্রকৌশলীকে ৫০ হাজার টাকা এবং আরেকটি ভবনের দায়িত্বরত তত্ত্বাবধায়ককে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করেন।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৮ নম্বর ওয়ার্ডের গোপীবাগ এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে করপোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা এলাকায় ২৬টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার আদালত ৩৩ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকার ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৭ ও ৪০ নম্বর ওয়ার্ডের মানিকনগর ও স্বামীবাগ এলাকায় ২৬টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৭১ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকায় ৯৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৫টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া ও ডেমরা ৫২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ৬১ নম্বর ওয়ার্ডের রসুলপুর, কুতুবখালী, ধনিয়া ও যাত্রাবাড়ী এলাকায় ২৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৪টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৪ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আজকের অভিযানে সর্বমোট ৩২৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ২৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২৩ মামলায় সর্বমোট ২ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে আজ হতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় এডিস মশার লার্ভা নিধনে আজ হতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু হয়েছে।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ সিটির ৩০টি ওয়ার্ডে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযানও চলমান রয়েছে।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তরুণ প্রজন্মকে রক্ষায় ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে : ই-ক্যাব

পাইকগাছায় কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ

ঢাকাকে সবুজের শহরে পরিনত করা হবে : ডিএসসিসির প্রশাসক

যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান

বিএনপি অস্তিত্ব রক্ষার্থে কাল্পনিক কথা বলছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইসলামী ব্যাংকের ওয়াক্ফ হিসাবঃ স্থায়ী জনকল্যাণের অনন্য উপায়

দেশের সব মাদ্রাসায় নামফলক ঝোলানোর নির্দেশ

সৃজনশীল কর্মের স্বীকৃতি পেল আশ্রয়ণ, স্বত্বাধিকারী শেখ হাসিনা

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া