বাঙলা প্রতিদিন প্রতিবেদক : প্রত্যেক নাগরিক ১টা করে বৃক্ষরোপণ করলে ঢাকা শহরের পরিবেশটা অনেক সুন্দর হবে। এই ঢাকা শহরে বৃক্ষরোপণ অভিযান চালু হয়েছে এটি প্রত্যেকটি ওয়ার্ডে চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আর এসময় রাজনীতিবিদ ও সময় টেলিভিশনের উপদেষ্টা মাহফুজ কবির মুক্তা বলেন, এই এলাকার পরিবেশটা সুন্দর হোক রাইট টক বাংলাদেশের এমন মহতী উদ্যোগ এবং কার্যকক্রম সামনেও অব্যাহত রাখবে। বিকালে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারা একথা বলেন।
শুক্রবার বিকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সামাজিক সংগঠন সারাদেশে মাসব্যাপী আয়োজন করে বৃক্ষরোপণ ২০২৬, এবারের প্রতিপাদ্য ছিল “প্রকৃতি থেকে অনুপ্রাণিত-জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”।
বিকালে ৫টার রাজধানীর বাংলামোটর সড়কের ডিভাইডারের মাঝখানে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম। সময় টেলিভিশনের উপদেষ্টা মাহফুজ কবির মুক্তা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ঢাকাকে সবুজের শহরে পরিনত করা হবে। সেক্ষেত্রে সকলের সহযোগীতা প্রয়োজন।
রাইট টক বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রাজনীতিবিদ ও সময় টেলিভিশনের উপদেষ্টা মাহফুজ কবির মুক্তা বলেন, সবুজ বাংলাদেশ গড়ে রাইট টক বাংলাদেশের এই উদ্যোগ ঢাকাবাসী কাজে লাগবে।
এদিকে, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ বলেন, বৃক্ষ হচ্ছেন অক্সিজেন তাই পুরো দেশকে সবুজায়ন করতে হবে।
রাইট টক বাংলাদেশ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক উপাধ্যক্ষ নুরজ্জামান হীরা, রাইট টক বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হক, উপদেষ্টা মুর্তজা বুলবুল, জাকির হোসেনসহ সকল স্বেচ্ছাসেবকরা।


















































