নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পাইতে ডুবে নেয়ামত নামে পনের বছর বয়সের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার সদর থানাধিন সৈয়দপুর কড়ইতলা এলাকায় কয়লাঘাটে এ ঘটনা ঘটে।
মৃত শিশু নেয়ামত জেলার সদর উপজেলার সৈয়দপুর এলাকার বাবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে শিশু নেয়ামত। সাঁতার কাটার একপর্যায়ে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা চিৎকার শুরু করলে উপস্থিত লোকজন উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তল্লাশি চালানোর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে অচেতন অবস্থায় নেয়ামতকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় শিশু নেয়ামতকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, শিশুটির মরদেহ সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



































