300X70
শনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নির্বাচন সরকারের নয় নির্বাচন কমিশনের অধীনে হয় : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ‘সিরিজ মিটিং’ করে বলেছে যে, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা। কিন্তু নির্বাচন তো কোন সরকারের অধীনে হয়না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে।

‘তত্ত্বাবায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশে রাত ১২ টার পর যারা টেলিভিশনের পর্দা গরম করে কথা বলেন তাদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আর হবেনা।’

শনিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসকল কথা বলেন। অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। মন্ত্রী হাছান মাহমুদ দুপুরে হেলিকপ্টারযোগে চর ফ্যাশনে অবতরণের পরই সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। মুজিব শতবর্ষ উপলক্ষে সেখানে শেখ রাসেল শিশুপার্কে স্মারক বৃক্ষরোপণ করেন তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, যখন নির্বাচন হয় তখন প্রশাসনের কর্মকর্তারা সরকারের অধীনে থাকেন না, তাদের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যায়। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে থাকে। সরকার তখন ডিসি, এসপি, ইউএনও কাউকেই বদলি করতে পারেনা। সব নির্বাচন কমিশনের হাতে চলে যায়।

হাছান মাহমুদ এসময় সরকারের উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে বলেন, দেশে আজকে প্রতিটি মানুষের চেহারা বদলে গেছে। খালিপায়ে, ছেঁড়া কাপড়ে মানুষ দেখা যায়না। কুঁড়েঘর খুঁজে পাওয়া যায়না সহজে। এই বদলে যাওয়া কোন যাদুর কারণে হয় নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে আজকে এই দেশ বদলে গেছে। বিএনপি নেতারা বলেছিল, এই সরকার পদ্মাসেতু করতে পারবেনা। কিন্তু শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু তৈরি করে দেখিয়েছে। আমি সেদিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা পদ্মাসেতুর উপর দিয়ে গাড়ি করে যাবে।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, আমরা যখন ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের কথা বললাম তখন অনেকেই এর অর্থ বোঝে নি। এখন ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয়, বাস্তবতা। এখন ঘরে বসেই টাকা লেনদেন, বিশ্ববিদ্যায়ে ভর্তি আবেদন করা যায়, কৃষক ক্ষেত থেকে সমস্যার ছবি পাঠিয়ে সমাধান পায়। এটিই ডিজিটাল বাংলাদেশ।

এর আগে তথ্যমন্ত্রী এমপি জ্যাকবের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমগ্র দেশের উন্নয়নে বিশ্বাস করে। সারা দেশের উন্নয়নের মধ্যেই জাতি ও রাষ্ট্রের উন্নয়ন নিহিত। সেকারণে দেশের প্রতিটি প্রান্তে যাতে উন্নয়নের ছোঁয়া লাগে, সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

এদিন চর ফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনকালে ভোলার ডেপুটি কমিশনার মো: তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মো: কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন্দ, পৌর মেয়র মোহাম্মদ মোর্শেদ প্রমুখ মন্ত্রীর সাথে ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৮ লাখ টাকার স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এএসআই গ্রেফতার

নোয়াখালীতে হাসপাতালের লিফট ভেঙ্গে পড়ে নারীর মৃত্যু

ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কোভিড চিকিৎসায় নতুন তিনটি ওষুধ

চট্টগ্রাম সিটিতে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু

২১ অক্টোবর জাবির হল খোলার সুপারিশ

১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আসছেন ভুটানের রাজা, ৩ চুক্তির সম্ভাবনা

দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরা কৃষিবিদ কমিউনিটির মিলনমেলা

চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব মেয়রকেই নিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী