লিহাজ উদ্দিন, পঞ্চগড়:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইয়াছিন জাহিদ চৌধুরী (৪৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ আগস্ট) আটোয়ারীর ছোটদাপ কলেজগেট এলাকা থেকে থানা পুলিশ ও সিআইডির একটি টিম ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত ইয়াছিন জাহিদ চৌধুরির বাড়ি দিনাজপুরের হাকীমপুর উপজেলায়। তিনি রুস্তম আলী চৌধুরীর পুত্র।
জানা যায়, আটোয়ারীর জাহের আলীর বাসায় গত বছরের ৩ জুলাই এসে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। একসময় ওই ব্যক্তি ঢাকায় চাকরি করতেন এবং তিনি চাকরি ছেড়ে দিয়ে পরিবার ছাড়া একাই আটোয়ারীতে বসবাস করছিলেন।
তার দুই ভাই বিদেশে থাকে তাদের পাঠানো টাকা দিয়ে চলে সে। রোববার ইয়াছিনের কক্ষ হতে পচা দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়লে তা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন দ্রুত সিআইডির ক্রাইম স্কিন দলের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর রহমান বলেন, মৃত ব্যক্তি গত তিন চারদিন আগে মারা গেছে ধারণা করা হচ্ছে। তিনি কি কারণে মারা গেলেন ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।



































