300X70
শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পরিচালন মুনাফায় আইপিডিসি ফাইন্যান্স পিএলসির দাপুটে ৩৫.৮% প্রবৃদ্ধি অর্জন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৮, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ২০২৪ সমাপ্ত অর্থবছরে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি অভিনব আর্থিক সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বছরে ১,৭৬৫ মিলিয়ন টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে, যা বিগত বছরের তুলনায় ৩৫.৮% প্রবৃদ্ধিকে নির্দেশ করে।

২০২৪ সালের শেষে আইপিডিসির মোট সম্পদ পোর্টফোলিও দাঁড়ায় ৭৯,০৪৮ মিলিয়ন টাকায়, যা বিগত বছরের তুলনায় ৫.৩% বেশি। সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণ নিয়ে গঠিত বিনিয়োগ পোর্টফোলিওতে একই সময়ে উল্লেখযোগ্য ১১০.৫% প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এর ফলে বিনিয়োগ আয় ৪৫২ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়েছে, যা ১৯৪.৬% প্রবৃদ্ধির প্রতিফলন।

ঋণ পোর্টফোলিওতে সামান্য মন্দা দেখা গেলেও, ২০২৪ সালে আইপিডিসির মোট সুদ আয় ৮,৮১১ মিলিয়ন টাকায় পৌঁছায়, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৮.৫% বেশি। এই বৃদ্ধির প্রধান প্রভাবক ছিল উচ্চতর সুদের হার। তবে, আমানত হিসাবের উর্ধ্বমুখী ব্যয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নীতি সুদের হার বৃদ্ধি এবং দেশের আর্থিক খাতে সার্বিক তারল্য পরিস্থিতির নাজুক অবস্থার দরুন সুদ খরচ ২৮.১% হারে বেড়েছে।

এসব প্রতিকূলতার মাঝেও, ২০২৪ সালে মোট পরিচালন আয় ১১.৭% বৃদ্ধি পেয়ে ৩,২৪২ মিলিয়ন টাকায় পৌঁছায়, যার মূল চালিকাশক্তি ছিল বিনিয়োগ আয়। ফলস্বরূপ, নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬৩ মিলিয়ন টাকা, যা বিগত বছরের তুলনায় ৫.৯% বেশি।

চলমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইপিডিসি কর্পোরেট ঋণে রক্ষণশীলতা অবলম্বন করেছে এবং ছোট পরিসরের এসএমই অর্থায়ন, ভোক্তা ঋণ ও ঝুঁকিমুক্ত সরকারি সিকিউরিটিজে বিনিয়োগে জোর দিয়েছে। এই কৌশলগত পদক্ষেপের ফলে, ২০২৩ সালের ১,৬১২ মিলিয়ন টাকা থেকে ২০২৪ সালের শেষে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৫,২০৬ মিলিয়ন টাকা।

আইপিডিসি বছরজুড়ে ঝুঁকি ব্যবস্থাপনায় সতর্ক থেকেছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও খেলাপি ঋণের হার ৫.৮৩%–এর মধ্যে ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি ক্ষয়িষ্ণু সম্পদের বিপরীতে পর্যাপ্ত প্রভিশন নিশ্চিত করেছে, যার ফলে ২০২৪ সালের শেষে মোট প্রভিশন দাঁড়ায় ৩,৫৭১ মিলিয়ন টাকা—১৮.৪% প্রবৃদ্ধিসহ।

সম্পদের দক্ষ ব্যবহার, প্রয়োজনীয় পদে নির্বাচিত নিয়োগ এবং আধুনিক কার্যপ্রক্রিয়ার মাধ্যমে পরিচালন খরচ ১২৪ মিলিয়ন টাকা বা ৭.৮% হ্রাস করা সম্ভব হয়েছে, যা দলগত স্থিতিশীলতা বজায় রেখেই অর্জিত হয়েছে।

২০২৪ সালের শেষে গ্রাহক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫১,৭৬১ মিলিয়ন টাকা, যা খাতভিত্তিক কিছু দুর্বল ব্যবস্থাপনার কারণে আস্থা সংকট সত্ত্বেও ২.১% প্রবৃদ্ধিকে নির্দেশ করে। বর্তমানে আইপিডিসি এনবিএফআইদের মধ্যে মোট আমানতের ১১%–এরও বেশি বাজার হিস্যা ধরে রেখেছে, যা প্রতিষ্ঠানটির দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বেপজা এবং ইপিজেডসমূহে জাতীয় শোক দিবস পালিত

উর্দু বনাম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা

জুলাই শহীদদের কবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বন্ধ করা হবে আওয়ামী লীগসংশ্লিষ্ট সব অনলাইন পেজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : মন্ত্রী শ ম রেজাউল করিম

আগামী বছরেই মেডিক্যাল টেকনোলজি সম্পর্কিত শিক্ষা সেশন শুরু হচ্ছে

নড়াইল জেলা যুবলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ করা হবে: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ইংরেজি নববর্ষে আতশবাজি ও ফানুস না পোড়ানোর জন্য ক্যাপসের অনুরোধ