বাঙলা প্রতিদিন২৪.কম: প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত সীমান্তে সেতুর উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশের সীমান্তে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেতুর উদ্বোধন করেন।
বাংলাদেশ-ভারতের মধ্যে এই প্রথম কোনো নদীতে সেতুর উদ্বোধন করা হলো। ফেনী নদীর উপর এই সেতুর নাম রাখা হয়েছে ‘মৈত্রী সেতু’। একইসঙ্গে তারা দুই দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখেন। ফেনী সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ৯ কিলোমিটার। এটা রামগড়ের সঙ্গে ভারতের ত্রিপুরার সাবরুমে যুক্ত হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর থেকে এই সেতু দিয়ে সহজেই ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে। ১৩৩ কোটি রুপি ব্যয়ে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন এই সেতু নির্মাণ করেছে।



















































