300X70
সোমবার , ২৬ জুলাই ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন বিশিষ্ট সংগীত শিল্পী ড. নাশিদ কামাল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৬, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে স্কুল অব বিজনেসে ডিন হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট সংগীত শিল্পী, লেখক ও গবেষক প্রফেসর ড. নাশিদ কামাল। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মেসবাহ কামালের সভাপতিত্বে এক ভার্চুয়াল অনুষ্ঠানে তাঁকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানো হয়।

এসময় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. এ এস এম মাহমুদুল হক, এমবিএ প্রোগ্রামের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসাইন, ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন ও সহকারী অধ্যাপক আতিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অব.) আনিস উদ দৌলা, বানিজ্য অনুষদের সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ড. নাশিদ কামাল একজন কণ্ঠশিল্পী, লেখিকা ও জনসংখ্যাতত্ত্ব বিষয়ের অধ্যাপিকা। তিনি বাংলা লোকগীতির বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদ এর বড় নাতনি। কামাল নজরুল সংগীতের শিল্পী হিসেবে বিখ্যাত।নজরুল সংগীতে তার অবদানের জন্য তিনি ২০০৯ সালে নজরুল একাডেমি থেকে নজরুল পুরস্কার এবং ২০১৪ সালে নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল পদক পেয়েছেন।

ড. নাশিদ হলিক্রস গার্লস হাই স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে মেয়েদের মেধাতালিকায় ৭ম স্থান অধিকার করেন। হলিক্রস কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি পরীক্ষায় সমন্বিত মেধাতালিকায় ২য় স্থান লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরিসংখ্যান বিষয়ে স্নাতক শ্রেণিতে পড়ালেখা করেন এবং ১৯৮০ সালে নিজের বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হন।

এরপর তিনি কানাডার কার্লেটন বিশ্ববিদ্যালয় (অটায়া) থেকে ১৯৮২ সালে গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডন এর ক্যামডেন এ ‘লন্ডন স্কুল অভ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন’ (খঝঐঞগ) এ মেডিকেল ডেমোগ্রাফিতে ডক্টোরাল ডিগ্রির জন্য যান এবং ১৯৯৬ সালে পিএইচডি লাভ করেন।

প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় ১৯৮৩ সালে, যখন তিনি ওঈউউজই যোগদান করেন। তিনি সেখানে তিন বছর কাজ করেন। তিনি বাংলাদেশ এবং সুদানের হয়ে টঘঋচঅ-এর উপদেষ্টা ও ছিলেন। তার প্রকাশনা বহুল স্বীকৃত স্বাস্থ্য জার্নাল- দ্য ল্যানসেট সহ ২৫টিরও বেশি পিয়ার রিভিও জার্নালে প্রকাশিত হয়েছে।

ড. নাশিদ কামাল ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আই.এস.আর.টি) তে নিযুক্ত হন। পরবর্তীতে, তিনি ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।

বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ড. নাশিদ কামালের তেরটি প্রকাশিত বই রয়েছে৷ তিনি কল্পকাহিনী (উপন্যাস এবং ছোট গল্প), কবিতা, জীবনী, অনুচ্ছেদ এবং রচনাসমগ্র লিখেছেন। এছাড়াও তিনি, বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ইংরেজিতে অনুবাদ করেন, যেখানে নজরুলের সাহিত্যকর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য।

ড. নাশিদের দুই মেয়ে আরমীন মুসা ও আশনা মুসা। আরমীন ঘাসফড়িং ব্যান্ডের গীতিকার-গায়িকা আর আশনা সরকারি কর্মকর্তা ও লেখক।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

লন্ডন ফ্যাশন উইকে আবেগে ভরা গল্প বলতে যৌথভাবে কাজ করলো টেকনো এবং ভোগ

ভূমিকম্প মোকাবিলায় বিশেষায়িত টিম গঠন ও প্রশিক্ষণ কোর্স শুরু

‘প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে যুবকদের এগিয়ে আসার বিকল্প নেই’

চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যাতে অব্যবস্থাপনা তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে : শিল্পমন্ত্রী

এসএসএল কমার্জ ও বিকাশের ফ্রুট ফেস্টে ১২% পর্যন্ত ডিসকাউন্ট

রূপনা চাকমা ও মনিকা চাকমার মতো প্রতিভাময়ী হতে হবে : পার্বত্য উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা অক্ষুন্নতায় কৃষিজমি রক্ষা করুন : তথ্যমন্ত্রী

যুবদলের নতুন কমিটিকে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান ফখরুলের

উপদেষ্টা পরিষদের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পূণ্যানুষ্ঠান