300X70
শনিবার , ১ জানুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রাথমিকের শতভাগ, মাধ্যমিকের বই পৌঁছেছে ৯৫ শতাংশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১, ২০২২ ২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হয়েছে। মাধ্যমিক স্তরের ৯৫ শতাংশ বই পৌঁছেছে গতকাল শুক্রবারের মধ্যে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। আজ শনিবার (১ জানুয়ারি) থেকে দেশের সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার কাজ শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বই দেওয়া হবে।

বই বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর দুই মন্ত্রণালয়ই দাবি করেছে, গত দুই বছরের চেয়ে এবার অপেক্ষাকৃত ভালো বই দেওয়া হচ্ছে। তবে মানসম্মত বইয়ের মধ্যে যদি বাতিল বই ঢুকিয়ে দেওয়া হয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুই মন্ত্রণালয়।

দফায় দফায় পরিদর্শনের কারণে এবার বইয়ের গুণগত মান নিশ্চিত করে হয়েছে জানায় শিক্ষা মন্ত্রণালয়। পাঠ্যবই মূদ্রণ ও বাইন্ডিংসহ গুণমান ভালো হওয়ায় পরিদর্শনের পর শিক্ষামন্ত্রীও পাঠ্যবইয়ের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘করোনা সংকটের মধ্যে ভালো বই দিতে পেরেছে মূদ্রণ প্রতিষ্ঠানগুলো। আমি নিজে দফায় দফায় পরিদর্শন করেছি। ঢাকার উপপরিচালক পরিদর্শন করেছেন। বই ছাপার সময়ও পরিদর্শন অব্যাহত ছিল। এসব কারণে মান ভালো হয়েছে।’

অন্যদিকে সঠিক সময়ে বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল গত কয়েক দিন। প্রাথমিকের বই আগেই প্রস্তুত করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। মাধ্যমিকের সব বই ৩১ ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘সঠিক সময়ে প্রাথমিকের সব বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি।’

মূদ্রণ প্রতিষ্ঠানগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই প্রাথমিকের সব বই উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। সামান্য কিছু বই শনিবারের (১ জানুয়ারি) মধ্যে পৌঁছে যাবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিতরণ নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইদুর রহমান বলেন, ‘প্রাথমিকের সব বই উপজেলা পর্যায়ে আগেই পৌঁছে গেছে। শুক্রবারের (৩১ ডিসেম্বর) মধ্যে ৯৫ শতাংশ বই উপজেলা পর্যায়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাবে। কিছু বাকি থাকলে সেগুলোও জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে।

সাইদুর রহমান আরো জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলবে পুরো জানুয়ারি জুড়ে। পাঠদান শুরু হবে ১ ফেব্রæয়ারি থেকে। এর ২০ দিন আগেই মাধ্যমিকের সব বই পৌঁছে যাবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২২ শিক্ষাবর্ষের জন্য এবার ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরের বই ছাপা হচ্ছে ৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৮৭৪ কপি। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় প্রণীত পাঠ্যপুস্তকও রয়েছে।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৬ সেপ্টম্বর পর্যন্ত রিমান্ড বাড়ল ইমরান খানের

নোয়াখালীর কবিরহাটে জামাইয়ের হাতে শশুর খুন

চীন-পাকিস্তান সীমান্তে টক্কর দিতে ১১৪ যুদ্ধ বিমান কিনছে ভারত 

মানব নিরাপত্তার জন্য বড় হুমকি সন্ত্রাসবাদ : আইনমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কৃতি প্রতিমন্ত্রীর ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

online casino deutschland 3

online casino deutschland 3

আগের চেয়ে সচিবালয় এলাকায় শব্দদূষণ বেশি

সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা বললেন তামিম

চাঁদপুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

খালেদা জিয়া ভ্যাকসিন নেয়া নাকে খত দেয়ার শালীন কাজ : নানক