ক্রীড়া ডেস্ক: আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় এতে বিলম্ব ঘটে।
মেঘলা আকাশের কথা মাথায় রেখে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট। বাংলাদেশ সময় সাড়ে ৫টায় শুরু হয় খেলা।
ভারত একাদশ
শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপা), দীপ্তি শর্মা, আমানজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও রেনুকা সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ
লরা ভলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকা বশ, সুনে লুস, মারিজান কাপ, আনেরি ডের্কসেন, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক, আয়াবঙ্গা খাকা ও ননকুলুলেকো এমলাবা।



















































