300X70
মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক : ধারাবাহিক উত্তেজনার পর প্রথমবারের মতো নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পর এই বৈঠককে দুই দেশই ইতিবাচক হিসেবে দেখেছে।

বৈঠকের পর দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, ‘‘মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ ১৬ সেপ্টেম্বর দিল্লিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন। সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়েছে।’’

এর কিছুক্ষণ পর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ওই বৈঠকের বিষয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের স্থায়ী গুরুত্ব স্বীকার করে আলোচনাকে ইতিবাচক ও অগ্রগতিমূলক বলে উল্লেখ করা হয়েছে। বৈঠকে প্রাথমিকভাবে উভয়পক্ষের মাঝে চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে উভয় দেশের স্বার্থে দ্রুত একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করার প্রচেষ্টা জোরদারের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে যোগ দিতে ব্রেন্ডান লিঞ্চ নেতৃত্বাধীন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল সোমবার রাতে নয়াদিল্লিতে পৌঁছান। ভারত সরকারের একটি সূত্র বলেছে, এই বৈঠককে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত ষষ্ঠ দফার আলোচনা হিসেবে দেখা হয়নি, বরং এটি মূল বৈঠকের জন্য একটি ‘প্রস্তুতিমূলক পর্ব’।

আগে থেকে জারি থাকা ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি গত ৩০ জুলাই নয়াদিল্লির ওপর জরিমানা হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছে থেকে তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের আরোপিত এই শুল্ক গত ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর পর থেকেই দুই দেশের সম্পর্কে ক্রমবর্ধমান অবনতি ঘটেছে।

ভারত ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে বলেছে, এই সিদ্ধান্তের পেছনের যুক্তি বোধগম্য নয়। কারণ রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা হলো চীন এবং সর্বাধিক এলএনজি কিনে ইউরোপীয় ইউনিয়ন।

শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে অভিহিত করেন। একই সঙ্গে তার বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনাকে ‘রক্তের অর্থ’ বলে মন্তব্য করেন। ভারতকে নিয়ে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এই ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি করে।

তবে গত সপ্তাহে পরিস্থিতি কিছুটা শিথিল হতে শুরু করেছে। ট্রাম্প বলেছেন, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং তিনি আশাবাদী, এর সফল পরিণতি ঘটবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, ভারত ও যুক্তরাষ্ট্র আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগামী সপ্তাহগুলোতে কথা বলার অপেক্ষায় আছি। আমি নিশ্চিত, উভয় দেশের জন্য একটি সফল চুক্তিতে পৌঁছাতে কোনও ধরনের অসুবিধা হবে না।’’

এর পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট করে একই ধরনের মত প্রকাশ করেন এবং বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার। তিনি লিখেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার। আমি আত্মবিশ্বাসী যে আমাদের বাণিজ্য আলোচনা ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারত্বের সীমাহীন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। আমাদের দলগুলো যত দ্রুত সম্ভব আলোচনাটি শেষ করতে কাজ করছে… আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। আমাদের দুই দেশের জনগণের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে কাজ করব।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আলোচনার সূচনা হওয়ার পর ভারত ও যুক্তরাষ্ট্র আশা করেছিল, শরৎকালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হবে। ইতোমধ্যে পাঁচ দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ দফার বৈঠক আগামী ২৫-২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

সূত্র: রয়টার্স।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রওশন-বিদিশার লক্ষ্য সরকারের আনুকূল্য, দোলাচলে জিএম কাদের

বিএনপি গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না বলেই সংলাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : তথ্যমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ উন্নতি টাইগারদের

বদলে যাচ্ছে এসএমই ব্যাংকিং, সাড়া ফেলেছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অনবোর্ডিং

সেনাবাহিনী প্রধানের সাথে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় খুলনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ময়মনসিংহের ৮৫ বছরের বৃদ্ধা ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কাল খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শাখা/ অধি শাখা

বিশ্বের প্রশংসা পাচ্ছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক : নিখিল

নিউজিল্যান্ডে ক্রিকেটারদের বিজয় দিবস উদযাপন