300X70
বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাউবিতে শিক্ষা মেলা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এক ‘শিক্ষা মেলা’ আয়োজন করা হয়।

শিক্ষা মেলার উদ্বোধন করেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। তিনি বলেন, বিদেশে সরকারি ও বেসরকারি বিশ^বিদ্যালয়ের অংশীদারিত্বে উচ্চশিক্ষার অসংখ্য নজির রয়েছে। করোনাকালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান নিজেদের গবেষণা সমৃদ্ধ করতে আমেরিকান ওষুধ ও জৈব প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ফাইজার যৌথভাবে কাজ করে সফল হয়েছে।

আমি আশা করি, আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগ ক্ষুদ্রাকায় হলেও এক সময় তা সফল হবে এবং কলেবর বৃদ্ধি পাবে। পশ্চাৎপদ জনগোষ্টীকে আলোকিত করবে এই উদ্যোগ।

বাউবির অসংখ্য মেবাধী শিক্ষার্থী রয়েছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেননা কিংবা সামর্থ না থাকার কারণে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল বা ট্যুরিজমের মতো বাজার চাহিদা সম্পন্ন বিষয়ে পড়তে পারেননা। বাউবির এমন শিক্ষার্থীর জন্য ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিউশন ফি অর্ধেকসহ স্কলারশিপের সুযোগ দিচ্ছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্বারকের প্রেক্ষিতে শিক্ষা গবেষণাসহ নানামুখী কার্যক্রম অব্যহত রয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। পাবলিক ও প্রাইভেট পার্টনারশীপ এ আয়োজনে জ্ঞানদীপ মালায় বাউবি ও ফারইস্ট ইউনিভার্সিটি অভিষিক্ত হয়েছে এ শিক্ষা মেলায়। মেলা উদ্বোধনের পর বাউবি উপাচার্য উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

শিক্ষা মেলা উপলক্ষ্যে বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসে ‘‘সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে উচ্চশিক্ষার সম্ভাবনা’’ শীর্ষক এক সেমিনার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. মো. মঞ্জুর এ খোদা তরফদার।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আদি ইতিহাস, বিকাশ, ধর্ম ও দর্শন, গবেষণা, বাস্তবতা এবং একই সাথে পাশ্চাত্যের ন্যায় বাংলাদেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে উচ্চশিক্ষার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রকীব আহমদ, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি মতিউর রহমান ও মোঃ আব্দুল্লাহ, বাউবির বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, উভয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা।

শিক্ষা মেলায় অংশ নেয় বাউবির ৬টি স্কুল, দুইটি বিভাগ ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভাগসমূহ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৬.৮% সরবরাহ বেড়েছে গেমিং পিসি ও মনিটর

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট

দেশব্যাপী বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এর “সার্ভিস ক্যাম্প” শুরু

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

‘মাফ চাই, আর হবে না’, প্লাস্টিক সার্জারি নিয়ে কেয়া পায়েল

এস কে সিনহার মানিল্ডারিংয়ে সাত ও অর্থ আত্মসাতের মামলায় চার বছর কারাদণ্ড

বিজেআরআই তোষা পাট-৯ এর ফলে দেশে ভারতীয় পাট বীজের চাহিদা কমবে

১ সেপ্টেম্বর থেকে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি

বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উদযাপন

মাদারীপুরের টেকেরহাটে এনআরবিসি ব্যাংকের ৯৬তম শাখার উদ্বোধন