300X70
শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাচ্চাদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৯, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর নতুন প্রজন্মসহ জাতিকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো হয়নি, অন্ধকারে রাখা হয়েছে।এসময় যারা জন্মগ্রহণ করেছে, তারা স্বাধীনতার সঠিক ইতিহাস শিখতে পারেনি। ২১ বছরে জাতির যে ক্ষতি হয়েছে তা পূরণ হতে কমপক্ষে ৪২ বছর সময় লাগবে। তাই অভিভাবকদের প্রতি আহবান জানাই, বাচ্চাদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে শিশু সংগঠন খেলাঘর এর ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে খেলাঘর ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘খেলাঘর ঢাকা মহানগর উত্তর সম্মেলন ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা অনেক বেশি মেধাবী ও প্রতিভার অধিকারী। তারা দেশ-বিদেশ সম্পর্কে অনেক জ্ঞান রাখে। তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠন কোন কঠিনতর কাজ হবে না। অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কে এম খালিদ বলেন, নবম জাতীয় সংসদে আমি যখন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হই, তখন তারা ঠিকমতো জাতির পিতার নাম বলতে পারতো না এবং স্বাধীনতার ইতিহাস জানতো না। কিন্তু এখন প্রথম শ্রেণির শিক্ষার্থীও সঠিকভাবে জাতির পিতার নাম বলতে পারে। অভিভাবকরাই এখন বাচ্চাদের সঠিক ইতিহাস শেখাচ্ছেন।

সম্মেলনের প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট অভিনেত্রী আফসানা মিমি’র সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লিয়াকত আলী সিকদার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ডাঃ লেলিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী ও লাইভ টেকনোলজিস লিমিটেডের ডিরেক্টর ইয়াসির আরাফাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলাঘর ঢাকা মহানগর উত্তর এর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুর রহমান। স্বাগত বক্তৃতা করেন খেলাঘর ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল।

এর আগে জাতীয় গ্রন্থাগার ভবন চত্বরে পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে- “চাঁদের মত মুখগুলোকে বাঁচাও কালো আঁধার থেকে।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইএলএমসি প্রকল্প সমাপ্ত : সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব

বঙ্গবন্ধু ৫ম আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতার প্রস্তুতি পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

‍ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ : দুর্যোগ প্রতিমন্ত্রী

সেনাবাহিনী প্রধানের ৯, ১৭ ও ৩৩ পদাতিক ডিভিশনে বিদায়ী দরবার

আজাদসহ ৬ জনের চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানি ২৩ জানুয়ারি

কোক স্টুডিও বাংলা’র বনবিবি দর্শক-শ্রোতাদের ফিরিয়ে নিয়ে গেল প্রকৃতির মাঝে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেলে সমন্বয় করবে সরকার: কাদের

মর্যাদাপূর্ণ ‘রোবোসাব ২০২৩’ এ রানার আপ ব্র্যাকইউ ডুবুরি

করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার

সাগরে নিম্নচাপ, উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা