300X70
সোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাবা ও ছেলের বয়স সমান!

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১:১৪ অপরাহ্ণ

সংবাদদাতা, মুন্সিগঞ্জ: মো. জুলহাস শেখের জন্মসনদ অনুযায়ী জন্ম ১৯৩৩ সালে। সে হিসাবে তার বয়স ৮৮ বছর। তার একমাত্র ছেলে সাইদুল ইসলামের জন্মতারিখ ১৯৭৩ সালের ১৫ জুলাই। কিন্তু জাতীয় পরিচয়পত্রে বাবা ও ছেলের জন্মতারিখ দেখানো হয়েছে ১৫ জুলাই ১৯৭৩।

ফলে এমন বিপাকে পড়ে জুলহাস দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতার জন্য ঘুরে বেড়ালেও জাতীয় পরিচয়পত্রে বয়স কম থাকায় পাচ্ছেন না বয়স্ক ভাতা। এ বিষয়ে বারবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ে ধরনা দিলেও মেলেনি সমাধান।

মো. জুলহাস শেখ মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধারার হাট গ্রামের বাসিন্দা। দরিদ্র জুলহাস শেখের জীবন কাটছে কোনোরকম। একমাত্র ছেলে মো. সাইদুল ইসলামের সংসারেও চলছে টানাপোড়েন।

জুলহাস শেখ বলেন, কত মানুষের কাছে গেলাম। কত মানুষ আশ্বাস দিল। কিন্তু কেউ আমাকে একটা বয়স্ক ভাতার কার্ড করে দিল না। আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাব? নির্বাচন অফিসের ভুলের কারণে আমি আজ ভুক্তভোগী।

জুলহাস শেখের পুত্রবধূ সেলিনা বেগম বলেন, আমার শ্বশুরের জাতীয় পরিচয়পত্র ঠিক করার জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে দৌড়াদৌড়ি করেও কোনো প্রতিকার পাইনি। ফলে উনি কোনো সুবিধাভোগ করতে পারছেন না।

বৌলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের সদস্য মো. বাদল মৃধা বলেন, জুলহাস শেখের বয়স প্রায় ৮৮ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্রে তার বয়স কম হওয়ায় বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করে জমা দিলে অবশ্যই বয়স্ক ভাতার আওতায় আনা হবে।

লৌহজং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, শুধু তিনিই নন, একই সমস্যার কারণে উপজেলায় বহু লোক বয়স্ক ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। বয়স্ক লোককে দেখলেই বোঝা যায়, কিন্তু জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ভুলের কারণে তাদের বাদ পড়তে হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে কীভাবে তাদের এই সমস্যা থেকে সমাধান করা যায়, সেই ব্যবস্থা করব।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছি: তথ্যমন্ত্রী

লিড্ ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সেন্টমার্টিনে সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারী আটক

একটি শোষণহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার লক্ষ্য : স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক, অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

খিলগাঁওয়ে ২টি শুটারগান ও এ্যামুনেশনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোন ও কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

টিটু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক দশক ধরে পলাতক আসামী গ্রেফতার

সুখী দেশের তালিকায় বাংলাদেশের ৭ ধাপ অগ্রগতি বিএনপি’র অপপ্রচারের ওপর চপেটাঘাত : তথ্যমন্ত্রী