নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ বিজিআইসি-এর প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব কর্ণার উদ্বোধন এবং আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। এছাড়াও আলোচনায় বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিজিআইসির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কোম্পানী সেক্রেটারি সাইফুদ্দিন আহমদ।



















































