300X70
বুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশ্বখ্যাত “আইসিডি ফিনোভেশন অ্যাওয়ার্ড ২০২০” -এর স্বীকৃতি পেলো গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৮, ২০২১ ১২:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
বাংলাদেশের স্বনামধন্য মার্চেন্ট ব্যাংক গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল) সম্প্রতি তাদের ডিস্ক্র্যাশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্কিম ‘জিডি প্ল্যানার’ -এর জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত আইসিডি’র ফিনোভেশন অ্যাওয়ার্ড ২০২০-এ পুরস্কৃত হয়েছে।

টেকসই উন্নয়ন এর লক্ষ্যমাত্রা অর্জন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্থিক অন্তর্ভুর্ক্তিতে গ্রীন ডেল্টা ক্যাপিটালের ‘জিডি প্ল্যানার’ পরিষেবার উল্লেখযোগ্য প্রভাব এবং অবদানের স্বীকৃতিস্বরুপ গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

‘জিডি প্ল্যানার’ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত একটি ডিস্ক্র্যাশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্কিম, যার মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের সুবিধা অনুযায়ী নিয়মিত ব্যবধানে স্বল্প পরিমাণ বিনিয়োগ করতে পারবেন যা সময়ের সাথে আশানুরূপ ভাবে জিডিসিএল-এর তত্ত্বাবধানে মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে।

আইসিডি’র ফিনোভেশন অ্যাওয়ার্ড ২০২০-এর আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী গত ৩রা সেপ্টেম্বর উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের বার্ষিক সভায় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আইডিবির সদস্য দেশগুলির অর্থ, উন্নয়ন, অর্থনীতি এবং কূটনৈতিক মন্ত্রীবৃন্দের উপস্থিতিসহ কূটনৈতিক মহল এবং অনেক আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিতদের উপস্থিতিতে, গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা – মোঃ রফিকুল ইসলাম, আইসিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা – আয়মান এ সেজিনির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

গ্রীন ডেল্টা ক্যাপিটাল-এর ১১ বছরের কার্যমেয়াদে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য বিভিন্ন সময়োপযোগী উদ্ভাবনী পরিষেবার মাধ্যমে ওয়ান-স্টপ ইনভেস্টমেন্ট সল্যুশন প্রদান করে এই খাতে একটি শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। স্টক মার্কেটে বিনিয়োগে আগ্রহী ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে প্রণীত গ্রীন ডেল্টা ক্যাপিটাল-এর এমনই একটি উদ্ভাবনী পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্কিম জিডি প্ল্যানার।

যারা ইক্যুইটি মার্কেটের অস্থিতিশীলতা বা পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ট ধারণার অভাবে স্টক মার্কেটে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, সেসকল ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্যই কম ঝুঁকিতে বেশি লভ্যাংশ অর্জন এর জন্য ‘জিডি প্ল্যানার’ পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্কিমটি উপযোগী।

এবিষয়ে জিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, “জিডি প্ল্যানার শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে সেকেন্ডারি মার্কেট সম্পর্কে সচেতনতা তৈরি করেনি, বরং তাদের জন্য জন্য পুঁজিবাজারের দরজাও খুলে দিয়েছে। জিডি প্ল্যানার প্রাথমিকভাবে আমাদের জন্য সাংগঠনিক সাফল্যের একটি মাইলফলক যা একই সাথে সামগ্রিক পুঁজিবাজারে এক নতুন মাত্রা যোগ করেছে।”

‘জিডি প্ল্যানার’ পরিষেবাটি চালু হওয়ার স্বল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ক্ষুদ্র বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। এছাড়াও জিডি প্ল্যানার-এর আওতায় বিনিয়োগকারী গ্রাহকরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সেবার পাশাপাশি দুর্ঘটনাজনিত কারণে প্রতি বছর ১ লাখ টাকা পর্যন্ত এক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঘানায় প্রাণঘাতী মার্বাগ ভাইরাসের হানা, দু’জনের মৃত্যু

কুর্মিটোলা হাসপাতাল ভ্যাকসিন কার্যক্রমের জন্য প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী জরুরি সহায়তায় প্রস্তুত নৌবাহিনীর ১৭টি জাহাজ, এমপিএ ও হেলিকপ্টার

সময়মতো পদক্ষেপ নিতে পারায় অর্থনীতি গতিশীল: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার অবারও মেয়র হলেন ইশ্বরগঞ্জ পৌরসভার

হজ করে এসে এখনই আড়ালে চলে যান, মৌসুমীকে মালেক আফসারী

চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বেই মুছাব্বির হত্যা, শুটার গ্রেপ্তার

শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ : স্থানীয় সরকার মন্ত্রী

নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বুলা আহম্মেদের অবদান অক্ষয় হয়ে থাকবে : জিএম কাদের

এইচটি ইমামের মৃত্যুতে সিরাজগঞ্জে শোকের ছায়া