300X70
শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বুড়িগঙ্গা পরিষ্কারে ‘নিনজা টেকনিক’ লাগবে: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৮, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে চীনের সহযোগিতা চেয়ে জাপানি কৌশলে কাজ করার কথা বললেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘বুড়িগঙ্গা পরিষ্কার করতে হলে নিনজা টেকনিক লাগবে, এ ছাড়া হবে না।’

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে চীনের জ্বালানি বিনিয়োগের টেকসই ব্যবস্থা নিয়ে অংশীজনদের কর্মশালায় তিনি এ কথা জানান।

জানা যায়, ‘সাসটেইনেবল গভর্ন্যান্স অব চায়নাস এনার্জি ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ‍্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও যুক্তরাজ‍্যের ইউনিভার্সিটি অব বাথ।

রিজওয়ানা হাসান বলেন, ‘চীনসহ বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষারদিক বিবেচনায় নিলেও বাংলাদেশে তা উল্টো। এর জন্য উন্নত দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত।’

পরিবেশ উপদেষ্টা যে ‘নিনজা টেকনিকে’র কথা বলেন, তা মধ্যযুগে জাপানে গুপ্তচর ও ভাড়াটে সৈন্যদের গোপন অভিযান বোঝাত। এখন কোনো কাজ সুদক্ষভাবে করতে এই শব্দবন্ধটি ব্যবহৃত হয়ে থাকে। ‘নিনজা টেকনিকের’ কথা বললেও বুড়িগঙ্গার ক্ষেত্রে কৌশলটি কী হবে, তার ব্যাখ্যা বক্তব্যে দেননি উপদেষ্টা।

পরিবেশবাদী আইনজীবী হিসেবে বুড়িগঙ্গা দূষণ নিয়ে একসময় নিজেও সোচ্চার ছিলেন রিজওয়ানা হাসান। ২০২০ সালের ২৮ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক কলামে তিনি লিখেছিলেন, প্রশাসনিক ব্যর্থতার কারণে বুড়িগঙ্গার এমন অবস্থা হয়েছে।

উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরও যে ঠেকাতে পারেননি, তা উঠে আসে আজকের কর্মশালায় তার বক্তব্যে। তিনি বলেন, বছরের পর বছর ধরে এটি দূষণ করা হয়েছে, এখনো চলছে।

পরিবেশ রক্ষায় অবকাঠামোগত উন্নয়ন থেকে সরে আসার পক্ষে মত দিয়ে রিজওয়ানা বলেন, ‘প্রতি নির্বাচনে প্রার্থীরা তাদের ইশতেহারে বলেন, কত রাস্তা বা সেতু করবেন। কিন্তু কেউ বলেন না, কত পার্ক গড়বেন বা কীভাবে কৃষিজমি বাঁচাবেন। সবাই মনে করে, বড় অবকাঠামোই উন্নয়ন। কিন্তু পরিষ্কার বাতাস, নদী, কৃষিজমিও উন্নয়নের অংশ।’

উন্নয়ন মানেই বড় রাস্তা, উঁচু সেতু আর বিশাল অবকাঠামো- এমন মানসিকতা থেকে বেরিয়ে আসার সময় এসেছে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, কৃষিজমি, নির্মল বাতাস, সবুজ নদী ও মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।

নিজেকে পদ্মা সেতুর একজন সুবিধাভোগী হিসেবে দেখিয়েই রিজওয়ানা হাসান বলেন, ‘পদ্মা সেতু হয়েছে, কিন্তু এর ফলে জাজিরা এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রকল্প বাস্তবায়নের আগে কেউ ভাবেনি, নদী তার নিজস্ব নিয়মে চলে। এখন সেখানে নদীভাঙন রোধে পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে। না হলে গ্রামের পর গ্রাম ভেসে যেতে পারে।’

বিনিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর দিয়ে তিনি বলেন, কোনো স্বৈর সরকারের আয়ু বাড়াতে মেকআপ প্রকল্পে বিনিয়োগ করা উচিত নয়। জনগণের অর্থে বিনিয়োগ মানেই জনগণের প্রতি দায়বদ্ধতা।

চীনের কাছ থেকে শুধু আর্থিক সহায়তা নয়, পরিবেশ পুনরুদ্ধারে প্রযুক্তিগত সহায়তাও প্রত্যাশা করেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, চীন একসময় দূষণের জন‍্য আলোচিত ছিল। তারা আগে উন্নয়নে নজর দিয়েছে। পরে অবশ‍্য তারা সরে এসে পরিবেশে বিপুল বিনিয়োগ করেছে। এখন তারা পরিচ্ছন্ন বায়ু ও সবুজ শক্তির উদাহরণ। বেইজিংয়ের বায়ু নিয়ন্ত্রণ মডেল এখন অন্য শহরগুলোর জন্যও অনুকরণীয়। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তাই আগে পরিবেশ, পরে উন্নয়ন ধারণার চিন্তা করতে হবে।

বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এতে চীনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, সৌর ও বায়ুশক্তিতে যে অগ্রগতি করেছে চীন, তা থেকে অনেক কিছু শেখার আছে।

বাংলাদেশে চীনের বিনিয়োগ নিয়ে কর্মশালায় বলা হয়, বাংলাদেশে ২০১৮ সালে চীন সর্বোচ্চ বিনিয়োগ করে। সবচেয়ে বেশি বিনিয়োগ হয় বিদ্যুৎ খাতে। বাংলাদেশে মোট বিদেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্র শীর্ষে। কিন্তু বিদ‍্যুৎ খাতে বিদেশি বিনিয়োগে চীন সবার ওপরে।

কর্মশালায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দেশে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ১৬ হাজার মেগাওয়াট, উৎপাদন সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াট। গত সরকারের সময় ৪০ শতাংশ অতিরিক্ত সক্ষমতা তৈরির সিদ্ধান্ত ছিল না। এখন সময় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য সায়েমা হক বিদিশা বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গবেষণার ক্ষেত্রে এগিয়ে যেতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

কর্মশালায় সূচনা বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস, স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ‍্যাপক মুহাম্মদ বদরুল হাসান। বিশ্বে জ্বালানি রূপান্তর খাতে চীনের বিনিয়োগ নিয়ে একটি নিবন্ধ তুলে ধরেন ইউনিভার্সিটি অব বাথ-এর সহযোগী অধ্যাপক জিয়ান সান।

এই কর্মশালায় সকাল থেকে বিকেল পর্যন্ত মোট চারটি অধিবেশনে জ্বালানি ও বিনিয়োগ বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বাতিল

সিরিজ বোমা হামলার ভয়াল দিন আজ

বরেণ্য সাংবাদিক আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক

দেশে এলএসডি রোগে আক্রান্ত গরুর সংখ্যা প্রায় ১২ লাখ, টিকার ঘাটতি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন আইসিটি মন্ত্রী

ফের ছেলে ও মেয়েকে নিয়ে দিল্লি গেলেন অভিনেত্রী কারিশমা

ক্যাশলেস সোস্যাইটির দিকে দ্রুত ধাবিত হচ্ছে দেশ : টেলিযোগাযোগ মন্ত্রী

টঙ্গীতে শিক্ষকদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

করোনায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৭

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৭ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা